Health Partner
Comfort Partner
Knowledge Partner

গোটা বাড়ি পরিষ্কার করছেন, ফ্রিজ কেন বাদ যাবে? এই ভাবে করলেই দেখাবে চকচকে

সব কিছুই যখন পরিষ্কার করছেন তখন ফ্রিজটা বাদ দেবেন কেন? কিন্তু অনেক সময় সাধারন ভাবে পরিষ্কার ফ্রিজের বাজে গন্ধ বা জেদি দাগ যেতে চায় না। কী ভাবে দূর করবেন?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ২২:৫৮
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বাঙালিদের পুজোর আগে গোটা বাড়ি পরিষ্কারের ধুম চাপে। মায়ের আগমনে গোটা বাড়ি হয়ে ওঠে নতুনের মতো। সব কিছুই যখন পরিষ্কার করছেন তখন ফ্রিজটা বাদ দেবেন কেন? কিন্তু অনেক সময় সাধারন ভাবে পরিষ্কার ফ্রিজের বাজে গন্ধ বা জেদি দাগ যেতে চায় না। কী ভাবে দূর করবেন? কী কী সতর্কতাই বা অবলম্বন করতে হবে?

ফ্রিজ পরিষ্কার করার আগে বিদ্যুৎ সংযোগ খুলে নিন। এবং ফ্রিজে থাকা সব জিনিস বার করে সবটা খালি করে দিন।

ফ্রিজের তাক এবং যা যা খুলে নেওয়া যায়, সেইসব খুলে বার করে ফেলুন। এবং সেগুলি ভাল ভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

ফ্রিজের ঠাণ্ডা চলে গেলে ভেজা কাপড় দিয়ে গোটা ফ্রিজ মুছে ফেলুন।

যদি কোন জেদি দাগ থাকে তাহলে সেটি তোলার জন্য হালকা গরম জলে একটু সাবান মিশিয়ে একটা কাপড় দিয়ে ভাল ভাবে পরিষ্কার করতে পারেন।

ফ্রিজের দরজার চারপাশে যে রবার থাকে, তার ভিতরে জমে থাকে ময়লা। সেটা পরিষ্কার করার জন্য নিয়ে নিন নরম ব্রাশ আর সাবান জল। ভাল ভাবে ঘষুন...

শুধু ফ্রিজের ভিতর নয় বাইরেটাও পরিষ্কার করা দরকার, সেখানেও জমে থাকে প্রচুর ধুলো ময়লা। ভেজা কাপড় আর সাবান জল দিয়ে ভাল ভাবে ফ্রিজের বাইরের দিকের গোটা গা আর হাতল পরিষ্কার করে ফেলুন।

ফ্রিজের ভিতরে দুর্গন্ধ দূর করার জন্য একটা লেবু কেটে রেখে দিন ফ্রিজের ভিতরে। লেবু দুর্গন্ধ প্রতিরোধ করে।

এছাড়াও ফ্রিজে খাবার রাখার সময় কোনও খাবার খোলা অবস্থায় রাখবেন না। এতে খাবারের গন্ধ গোটা ফ্রিজে ছড়িয়ে পড়ে।

ফ্রিজ পরিষ্কার করার জন্য খুব দামী জিনিস বা অনেক পরিশ্রম করার দরকার নেই। এই নিয়মগুলো মেনে ভালভাবে মেনে চললেই পুজোর আগে আপনার বাড়ির ফ্রিজ নতুনের মতো চকচকে হয়ে যাবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Home Cleaning Tips Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy