Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোয় সঙ্গীর সঙ্গে একান্তযাপনের ইচ্ছে, হোটেলে লুকোনো ক্যামেরা আছে কি না কী ভাবে বুঝবেন?

সামান্য অসতর্কতায় সেটাই যেন কাল না হয়ে দাঁড়ায়! প্রিয় মানুষটির সঙ্গে একান্তযাপনের ভিডিয়ো অথবা নিজেরই ব্যক্তিগত ভিডিয়ো অন্যের চোখে নজরবন্দি হচ্ছে কি না, সেই নিয়ে আতঙ্কিত থাকলে সহজ কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯
এই চিত্রটি এআই দ্বারা নির্মিত

এই চিত্রটি এআই দ্বারা নির্মিত

হোটেলে ঢুকেই চারপাশ পরখ করে নেওয়া কেবলমাত্র একটি অভ্যাসে সীমাবদ্ধ নেই আর। বরং হয়ে উঠেছে ব্যক্তিগত নিরাপত্তার অংশ। সামনেই তো পুজো, এ দিন প্রিয় মানুষের সঙ্গে গেলেন একান্তে সময়ে কাটাতে। সামান্য অসতর্কতায় সেটাই যেন কাল না হয়ে দাঁড়ায়! প্রিয় মানুষটির সঙ্গে একান্তযাপনের ভিডিয়ো অথবা নিজেরই ব্যক্তিগত ভিডিয়ো অন্যের চোখে নজরবন্দি হচ্ছে কি না, সেই নিয়ে আতঙ্কিত থাকলে সহজ কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন। এই উপায়গুলির মাধ্যমেই বুঝতে পারবেন ঘরে কোনও লুকোনো ক্যামেরা আছে কি না।

হাতেই ধরা থাকবে ফোন। তার ফ্ল্যাশলাইটের মাধ্যমেই জেনে নিতে পারেন লুকোনো ক্যামেরার সন্ধান। যেখানে যেখানে আপনার মনে হচ্ছে ক্যামেরা লুকোনো থাকতে পারে, সেখানে ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে দেখে নিতে পারেন। যদি আপনার সন্দেহ সত্যি হয়, তা হলে ক্যামেরার ফ্ল্যাশলাইটে ক্যামেরার আলো প্রতিফলিত হবে।

এ ছাড়া ফোনের ক্যামেরার মাধ্যমেও পরখ করে দেখতে পারেন ক্যামেরা আছে কি না। এই লুকোনো ক্যামেরা থেকে যে ইনফ্রারেড রশ্মি বের হয়, তা খালি চোখে দেখা না গেলেও সহজেই ধরা পড়ে ক্যামেরায়।

ফোনের প্লে-স্টোর বা অ্যাপ-স্টোরেও এমন বহু অ্যাপের খোঁজ পাওয়া যায়, যা খুব সহজেই ধরে ফেলতে পারে ঘরের কোনও লুকোনো ক্যামেরা রয়েছে কি না। পাশাপাশি ফোনের ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমেও বুঝতে পারবেন লুকোনো ক্যামেরার কথা। একাধিক ওয়ারলেস ক্যামেরায় ওয়াইফাই নেটওয়ার্কের প্রয়োজন হয়। ফোনের ওয়াইফাই বা ব্লুটুথ সেটিংসে উপলব্ধ নেটওয়ার্কগুলির উপর একটু চোখ বুলিয়ে নিতে পারেন। সন্দেহ করার মতো কিছু চোখে পড়লেই পদক্ষেপ করুন।

বিছানা, বাথরুম বা পোশাক বদলানোর কোনও ঘরে সরাসরি মুখ করা অচেনা কোনও ডিভাইস বা লেন্স নজরে এলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। এ ছাড়াও ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি, ইউএসবি চার্জার, টেবিল ল্যাম্প ইত্যাদি বা অন্য কোনও ডিভাইস অস্বাভাবিক জায়গায় বা অপ্রয়োজনীয়ভাবে রাখা আছে কি না খেয়াল করলে সত্বর সতর্ক হন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy