Health Partner
Comfort Partner
Knowledge Partner

কাছে পাওয়ার ব্যাঙ্ক নেই? সারারাত ঠাকুর দেখেও ফোনের চার্জ বাঁচান এ ভাবে

পুজোর ভিড়ে ছবি তুলতে, ম্যাপ দেখতে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মাঝপথেই ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার ভয় থাকে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৭
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সারারাত জেগে ঠাকুর দেখবেন, কিন্তু সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক নেই? তবে কয়েকটি সেটিংস বদলালে ফোনের ব্যাটারি কিছুটা বেশি সময় টিকিয়ে রাখা সম্ভব। জেনে নিন কী কী করবেন?

ব্যাটারি সেভার চালু করুন

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? বেরনোর আগেই অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি সেভার এবং আইফোনে লো পাওয়ার মোড চালু করে নিতে পারেন। এই মোডে ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ সীমিত করা হয়, ফলে ফোনের বিদ্যুৎ খরচ কমতে পারে।

পর্দার উজ্জ্বলতা কমান

প্রয়োজনের বেশি উজ্জ্বলতা রাখবেন না। অ্যান্ড্রয়ডে স্বয়ংক্রিয় উজ্জ্বলতা ব্যবহার করতে পারেন। পাশাপাশি স্ক্রিন দ্রুত বন্ধ হয়ে যাওয়ার জন্য স্ক্রিন টাইমআউটের সময় কমিয়ে রাখুন।

অন ডিসপ্লে বন্ধ রাখুন

আপনার ফোনে অলওয়েজ-অন ডিসপ্লে থাকলে প্রয়োজন না থাকলে সেটি বন্ধ করে রাখতে পারেন। এতে স্ক্রিনে সবসময় তথ্য দেখানোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

অপ্রয়োজনীয় সংযোগ বন্ধ রাখুন

প্রয়োজন না থাকলে ব্লুটুথ, হটস্পট বা লোকেশন বন্ধ রাখতে পারেন। তবে ম্যাপ বা অন্য জরুরি পরিষেবার জন্য প্রয়োজন হলে লোকেশন চালু রাখুন। গুগলও অপ্রয়োজনীয় সংযোগ ও দীর্ঘক্ষণ জিপিএস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেয়।

দুর্বল নেটওয়ার্কে সতর্ক থাকুন

যে এলাকায় নেটওয়ার্ক খুব দুর্বল, সেখানে ফোন বারবার সংযোগ খোঁজার কারণে ব্যাটারি খরচ বাড়তে পারে। প্রয়োজন না থাকলে মোবাইল ডেটা বন্ধ রাখতে পারেন।

ছবি-ভিডিয়োয় লাগাম দিন

পুজোয় ছবি না তুলে থাকা কঠিন। কিন্তু অকারণে দীর্ঘক্ষণ ক্যামেরা চালু রাখবেন না। বিশেষ মুহূর্তের ছবি বা ছোট ভিডিয়ো তুলুন, কাজ শেষ হলে ক্যামেরা থেকে বেরিয়ে আসুন। দীর্ঘক্ষণ ক্যামেরা ব্যবহার করলে ব্যাটারি দ্রুত কমে যাবে।

পরে আপলোড করুন

বারবার ইনস্টাগ্রাম বা ফেসবুক খুলে ছবি-ভিডিয়ো আপলোড করলে ব্যাটারি দ্রুত কমতে পারে। তাই সম্ভব হলে ছবি ও ভিডিয়ো তুলে রাখুন, বাড়ি ফিরে আপলোড করুন।

অফলাইন ম্যাপ ব্যবহার করুন

যে এলাকায় ঠাকুর দেখতে যাবেন, সম্ভব হলে বেরোনোর আগেই সেই এলাকার অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন। এতে মোবাইল ডেটার উপর নির্ভর করতে হবে না। দীর্ঘক্ষণ নেভিগেশন চালু রাখলেও ব্যাটারি খরচ হয়।

ফোন গরম হতে দেবেন না

ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারি দ্রুত কমতে পারে। তাই দীর্ঘক্ষণ রোদে বা গরম জায়গায় ফোন ফেলে রাখবেন না।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Tech & Gadgets Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy