ব্যস্ত সময়ের ফাঁকে এক কাপ কফি আর সঙ্গে ছোট্ট একটা পেস্ট্রিতে কামড়, কখনও আবার বন্ধুদের সঙ্গে আড্ডার সঙ্গী এক টুকরো কেক। ব্যস, আসর জমাতে আর কী চাই! এভাবেই স্ন্যাকিং শুধুমাত্র খিদে মেটায় না। গড়ে তোলে মুহূর্তও। আর তাতেই যদি যোগ হয় নতুন কিছু স্বাদ আর একটু খানি ‘ফান’, তা হলে আর মন্দ কী!
সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে ‘ডেলিফান’। ইউরোপীয় ধাঁচের ‘ডেলি ইটারিস’-এর ধারণা থেকেই এই ভাবনা। এমন একটি জায়গা, যেখানে চটজলদি বসে ভোজন সেরে নেওয়া যায়। উপভোগ করা যায় প্রিমিয়াম এবং উন্নতমানে খাওয়াদাওয়ার আইটেম। এই ‘ডেলি’ সংস্কৃতির সঙ্গে ‘ফান’-এর মেলবন্ধনেই তৈরি হয়েছে ‘ডেলিফান’। যদিও এমন নামকরণের সঙ্গে লুকিয়ে আরও একটি বিষয়। ‘ডেলি’ কথাটি কিন্তু ইঙ্গিত দেয় ‘ডেইলি’ বা রোজেরও। এই ভাবেই প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে এই সংস্থাটি।
‘ডেলিফান’-এর মূল লক্ষ্য হল প্রতিদিনের স্ন্যাকিংকে আরও আনন্দদায়ক করে তোলা। সেই কারণেই তাঁরা চেনা পেস্ট্রি এবং কেকের সঙ্গে যোগ করেছে কিছুটা ভিন্ন অথচ অভিনব স্বাদের কম্বিনেশন। পশ্চিমবঙ্গ তো বটেই, সিকিম, নর্থ-ইস্ট, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও ছড়িয়েছে এই স্বাদের জাদু।
এক ঝলকে রইল ‘ডেলিফান’-এর কিছু মজাদার আইটেম
চোকো হ্যাজেলনাট এবং ক্যারামেল ক্রসাঁয় রয়েছে টোস্টেড হ্যাজেলনাটের একটি স্বাদ এবং সেইসঙ্গে ক্যারামেলের বাটারি সুইটনেস। এক কামড় বসালেই পাবেন চোকো-হ্যাজেলনাট ফিলিং-এর স্বাদ। যা একেবারেই স্বর্গ। আর যদি ফ্রুটি ফ্লেভার পছন্দ নয়, তা হলে একবার খেয়ে দেখতে পারেন র্যাসবেরি এবং ভ্যানিসা ক্রসাঁ। র্যাসবেরির হালকা টক-মিষ্টি স্বাদ আর সঙ্গে ভ্যানিলার সুইটনেস- দু’ইই পাবেন একসঙ্গে। তা ছাড়া চকোলেট-প্রেমীদের জন্য তো থাকছেই চিরচেনা চকোলেট ক্রসাঁ।
কেকের ক্ষেত্রেও রয়েছে পরতে পরতে চমক। ভারতে কেকের স্বর্গরাজ্যে একেবারেই নতুন সংযোজন হল আইরিশ ক্রিম বান্ড কেক। দেখতে অনেকটা আগ্নেয়গিরির মতো। উপরের অংশটি খোলা। ভিতরে রয়েছে বিশেষ আইরিশ ক্রিমের ফিলিং। ফলে কেক কাটলেই লাভার মতো বেড়িয়ে আসে টিরামিসু ফ্লেভারের এই ক্রিম।
এ ছাড়াও রয়েছে লেমন-কাস্টার্ড বান্ড কেক। লেবুর হালকা টক মিষ্টি স্বাদের এই কেক এতটাই নরম যে মুখে দিলেই গলে যাওয়ার জোগাড়। ভিতরে রয়েছে কাস্টার্ডের মতো ক্রিমি ফিলিং।
রেড ভেলভেট কেক কার না পছন্দের! খেয়ে দেখুন ‘ডেলিফান’-এর ক্রিম চিজ় রেড ভেলভেট কেক। গাঢ় লাল রঙের হার্ট শেপের মোলায়েম কেকের ভিতরে মিষ্টি ও ক্রিমি চিজ় ফিলিং। দু’য়ের সমন্বয় এতটাই সুস্বাদু, যে একবার খেলে মন ভরবে না। কেকের মধ্যে ক্রিম চিজ়ের স্বাদ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য সেরা পছন্দ হয়ে পারে এটি।
মেনুতে থাকা আরও একটি চমকপ্রদ পদ হল ওয়াফেল লেক সঙ্গে ভ্যানিলা মিল্ক চকোলেট ফিলিং। নামটা ‘ওয়াফেল’ হলেও এটি কিন্তু আসলে নরম, মোলায়েম কেক। তবে দেখতে একেবারেই ওয়াফেলের মতো। এর বিশেষত্ব হল, এতে ভ্যানিলা ও মিল্ক চকোলেট ক্রিমটিকে সাজানো হয় ক্রসওয়াইজ়। ফলে প্রতিটা কামড়েই পাওয়া যায় ভ্যানিলা ক্রিম ও মিল্ক চকোলেটের সমন্বয়। প্রতিবেদন পড়ে জিবে জল আসাটাই স্বাভাবিক। কেক-পেস্ট্রির জগতের এই ‘ফান’ উপভোগ করতে রোজের সঙ্গী করতেই হবে ‘ডেলিফান’কে। এর সমস্ত আইটেম পেয়ে যাবেন আপনার নিকটবর্তী রিটেইল স্টোরগুলির কাউন্টারে। এ ছাড়া সবকিছুই উপলব্ধ রয়েছে ‘স্পেন্সার্স’ এবং আরামবাগের স্টোরগুলিতে।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি 'ডেলিফান'-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।