চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত। আধুনিক পদ্ধতির সাহায্যে অল্প কাটাছেঁড়া এবং রক্তপাতে খুব কম সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব। এমনই একটি পদ্ধতি হল রোবোটিক্স। কী এই রোবোটিক্স? কী ভাবেই বা এর সাহায্যে চিকিৎসা সম্ভব?
আনন্দবাজার ডট কম-এর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়ে আলোচনা করেন মণিপাল হাসপাতাল, ইএম বাইপাসের বিশেষজ্ঞ চিকিৎসকরা। উপস্থিত ছিলেন -
ক্লাস্টার ডিরেক্টর – অর্থোপেডিক্স, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস ও মুকুন্দপুর, চিকিৎসক বিকাশ কাপুর, এমবিবিএস, এমএস (অর্থোপেডিকস), স্পোর্টস মেডিসিনে ফেলো (সিঙ্গাপুর); ইউরো-অঙ্কোলজি ও রোবোটিক সার্জারির কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস, চিকিৎসক অভয় কুমার, এমবিবিএস, এমএস, ডিএনবি (ইউরোলজি), এসআর (ইউরো-অনকোলজি); এবং জেনারেল ও মিনিমাল অ্যাকসেস সার্জারির প্রধান কনসালটেন্ট, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস, চিকিৎসক সুমন্ত দে, এমবিবিএস, এমএস (জেনারেল সার্জারি), ডিএনবি (জেনারেল সার্জারি), এফএমএএস (মিনিমাল একসেস সার্জারি), এফএআইএস, এফএনবি (মিনিমাল অ্যাকসেস সার্জারি), সার্জিকাল অনকোলজিতে ফেলোশিপ, এফএএলএস (বেরিয়াট্রিক সার্জারি), এফএএলএস (রোবোটিক সার্জারি)।
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
চিকিৎসক অভয় কুমার জানান, রোবোটিক সার্জারিতে রোবট নয় বরং সার্জনই অস্ত্রোপচার করে। একজন সার্জনের দক্ষতার জায়গা একজন রোবট নিতে পারে না। রোবোট থাকে তাকে শুধু অস্ত্রোপচারের সময় সহায়তা করার জন্য।
পেটের ভিতরের কোনও সার্জারির ক্ষেত্রে সাধারণত অস্ত্রোপচারে অনেকটা বেশি জায়গা কাটতে হয় কিন্তু রোবোটিক সার্জারির সাহায্যে সেই কাটাছেঁড়া কমানো সম্ভব।
ক্যানসার সার্জারির ক্ষেত্রে এই রোবট দিয়ে অস্ত্রোপচার কতটা কার্যকর হয়েছে?
চিকিৎসক সুমন্ত দে বলেন, ক্যানসারের ক্ষেত্রে একটা সময় ছিল যখন যে জায়গায় ক্যানসার হয়েছে সেই জায়গা ছাড়াও আরও অনেকটা জায়গা বাদ দিতে হত। রোবোটিক সার্জারি আসার পর শুধু যেই অংশে ক্যানসার হয়েছে সেই জায়গারই অস্ত্রোপচার করা হয়।
রোবোটিক সার্জারিতে ৩-ডি ভিশন সুবিধা থাকার কারণে আরও ভাল করে পর্যবেক্ষণ করে অস্ত্রোপচার করা যায়। এর ফলে খুব অল্প রক্তপাত হয় এবং আশেপাশে স্নায়ু যেগুলি অস্ত্রোপচারের ফলে কেটে যেতে পারত সেগুলিকে সংরক্ষণ করা সম্ভব হয়।
এর ফলে অস্ত্রোপচার পরবর্তী ব্যথা যেমন কম হয়, ঠিক তেমনই রোগী খুব তাড়াতাড়ি বাড়িও ফিরে যেতে পারে।
হাড়ের রোগের ক্ষেত্রে রোবোটিক্স কী ভাবে কাজ করে?
চিকিৎসক বিকাশ কাপুর বলেন যদি অস্ত্রোপচারে ১ মিলিমিটার বা ২ মিলিমিটার কোণ করে কাটার দরকার পরে রোবোটিক্সে নিখুঁত ভাবে তা করা সম্ভব।
পেটের কোনও অঙ্গের অস্ত্রোপচার হোক কিংবা হাড়ের, রোবোটিক সার্জারির মাধ্যমে রোগী খুব তাড়াতাড়ি যেমন বাড়ি চলে যেতে পারে, ঠিক তেমনই দ্রুত সুস্থও হয়ে ওঠে।
এই প্রতিবেদনটি ‘মণিপাল হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।