আপনিও পেতে পারেন এয়ারটেলের ৬০ জিবি ফ্রি ডেটা, জেনে নিন কী ভাবে
মনসুন অফারের শেষে এ বার নতুন অফার নিয়ে আসছে ভারতী এয়ারটেল। ৬০ জিবি ডেটা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কী ভাবে অ্যাক্টিভেট করবেন, দেখে নিন।
প্রথমেই বলে রাখা ভাল, এই অফার শুধুমাত্র পোস্টপেড গ্রাহকদের জন্য। সুতরাং যদি আপনি প্রিপেড গ্রাহক হন, এই সুবিধা আপনার জন্য নয়।
যদি আপনি পোস্টপেড গ্রাহক হন, তা হলে প্রথমেই গুগল প্লে-তে গিয়ে ডাউনলোড করুন এয়ারটেল টিভি অ্যাপ।
এ বার মোবাইলে মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করুন। আগে থেকে ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করুন।
দু’টি আ্যাপই আপনার ফোনে সফল ভাবে ডাউনলোড করা হলে তবেই অফারটি আপনার ফোনে কার্যকর হবে পারে।
এ বার মাই এয়ারটেল অ্যাপের ৬০ জিবি ফ্রি এয়ারটেল ডেটা লেখা ব্যানারে ক্লিক করুন।
আরও পড়ুন:
পরের নির্দেশগুলি মেনে চলুন. আপনার ফোনে ফ্রি ডেটা প্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে।
৬ মাসের জন্য বিনামূল্যে পাবেন এই ডেটা।
মূলত এয়ারটেল টিভি অ্যাপকে জনপ্রিয় করে তুলতে এবং এর ডাউলোড আরও বাড়াতেই এমন অভিনব পন্থা নিয়েছে এয়ারটেল।