Advertisement
E-Paper

আরও আকর্ষণীয় লুক ও ফিচার নিয়ে বাজারে হাজির হিরো প্লেজার, দাম…

হন্ডা অ্যাক্টিভা ৫জি, মাহিন্দ্রা গাস্টো, সুজুকি লেট’স এবং ইয়ামাহা রে-জেডের মতো স্কুটিগুলোকে টেক্কা দিতে হিরো মোটোকর্প নিয়ে এল প্লেজারের নতুন মডেল। কী কী ফিচার ও সুবিধা রয়েছে এই স্কুটিতে দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১২:৩৩
হন্ডা অ্যাক্টিভা ৫জি, মাহিন্দ্রা গাস্টো, সুজুকি লেট’স এবং ইয়ামাহা রে-জেডের মতো স্কুটিগুলোকে টেক্কা দিতে হিরো মোটোকর্প নিয়ে এল প্লেজারের নতুন মডেল। কী কী ফিচার ও সুবিধা রয়েছে এই স্কুটিতে দেখে নেওয়া যাক।
০১ / ১২

নতুন লুক নিয়ে বাজারে এল হিরো প্লেজার। নতুন এই মডেলটির নাম প্লেজার প্লাস ১১০।
০২ / ১২

পুরোপুরি ভোল বদলে, ইঞ্জিন ক্ষমতা ও মাইলেজে পরিবর্তন এনে নতুন ভাবে প্লেজার-কে হাজির করেছে হিরো মোটকর্প।
০৩ / ১২

আকর্ষণীয় লুক তো বটেই, সেই সঙ্গে দামেও পরিবর্তন এনেছে হিরো।
০৪ / ১২

আকর্ষণীয় লুক তো বটেই, সেই সঙ্গে দামেও পরিবর্তন এনেছে হিরো।

হেডল্যাম্প, ফেসিয়া, ইন্ডিকেটরে পরিবর্তন আনা হয়েছে। গাড়ির পিছনের অংশটা আগের তুলনায় অনেকটাই স্লিক করা হয়েছে।
০৫ / ১২

প্লেজার ১১০ প্লাস-এর দুটো ভ্যারিয়েন্ট এনেছে হিরো। একটি শিট মেটার হুইল, অন্যটি কাস্ট হুইল।
০৬ / ১২

শিট মেটাল হুইল-এর এক্স শোরুমের দাম ৪৭ হাজার ৩০০ টাকা এবং কাস্ট হুইল-এর দাম ৪৯ হাজার ৩০০ টাকা।
০৭ / ১২

১৪ মে থেকেই নতুন প্লেজার প্লাস ১১০-এর বুকিং শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। তবে হিরো সূত্রে খবর, গাড়ি ডেলিভারি শুরু হবে মে-র শেষ দিক থেকে।
০৮ / ১২

পুরনো ও আধুনিকতার মিশেলে হেডল্যাম্পকে সম্পূর্ণ নতুন লুক দেওয়া হয়েছে। গাড়ির সাইড প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে টেল ল্যাম্পেও।
০৯ / ১২

প্লেজার প্লাস ১১০-এর বাড়তি আকর্ষণ এতে ইউএসবি চার্জিং স্লট রয়েছে। ১১০ সিসি-র সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে।
১০ / ১২

গাড়ির সামনে ও পিছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক রয়েছে। এ ছাড়া এই স্কুটারে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (আইবিএস)।
১১ / ১২

চারটি রঙের পাওয়া যাবে প্লেজার প্লাস— কালো, লাল, নীল ও সাদা।
১২ / ১২

চারটি রঙের পাওয়া যাবে প্লেজার প্লাস— কালো, লাল, নীল ও সাদা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy