E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গম মজুতে নিয়ন্ত্রণ দেশে

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ২০০০ টন গম মজুত রাখতে পারবেন। যা ৩০০০ টন ছিল। সব খুচরো বিক্রেতাদের ক্ষেত্রেতা ১০ টন থেকে কমিয়ে ৮ টন করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ০৯:২৯
পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ২০০০ টন গম মজুত রাখতে পারবেন।

পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ২০০০ টন গম মজুত রাখতে পারবেন। —প্রতীকী চিত্র।

উৎসবের মরসুমে গম এবং তা থেকে উৎপাদিত পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুতের ঊর্ধ্বসীমা কমাল কেন্দ্র। আজ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ২০০০ টন গম মজুত রাখতে পারবেন। যা ৩০০০ টন ছিল। সব খুচরো বিক্রেতাদের ক্ষেত্রেতা ১০ টন থেকে কমিয়ে ৮ টন করা হয়েছে। গম থেকে আটা-ময়দা উৎপাদনকারী কারখানাগুলির ক্ষেত্রেও কমেছে মজুতের ঊর্ধ্বসীমা। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে। কেন্দ্র বলেছে, গম মজুতকারী সব পক্ষকে খাদ্য দফতরের পোর্টালে নথিভুক্ত হতে হবে। প্রত্যেক শুক্রবার জানাতে হবে মজুতের হাল। পরিমাণ বাড়লে ১৫ দিনের মধ্যে সামলাতে হবে। নির্দেশ না মানলে অত্যাবশ্যক পণ্য আইনে পদক্ষেপ করা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Wheat price

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy