প্রতিদিন ১ জিবি ডেটা দেবে ভোডাফোনও, জেনে নিন কত টাকায়
আবারও নতুন অফার নিয়ে এল ভোডাফোন। এ বার জিও-র মতোই প্রতিদিন ১ জিবি করে ডেটা দেবে তারাও। থাকবে সারা দেশের যে কোনও নেটওয়ার্কে যত খুশি ফোনের সুবিধাও। ভোডাফোনের নতুন এই অফার সম্বন্ধে জেনে নিন গ্যালারি থেকে।
একসঙ্গে নতুন দু’টি রিচার্জ এনেছে ভোডাফোন। একটি পাওয়া যাবে ৪৫৮ টাকায়, অন্যটি ৫০৯ টাকায়।
৪৫৮ টাকার রিচার্জে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। ৭০ দিন এই অফার কার্যকরী থাকবে।
বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে। রোমিংও ফ্রি হবে এই অফারে। সঙ্গে সারা দেশে যত খুশি ফোন করা যাবে যে কোনও নম্বরে।
রিলায়্যান্স জিও এই অফার দিচ্ছে ৩৯৯ টাকায়। সে ক্ষেত্রেও বৈধতা ৭০ দিনের।
ভোডাফোনের ৫০৯ টাকার রিচার্জে এই অফারটি কার্যকরী থাকবে ৮৪ দিন পর্যন্ত।
আরও পড়ুন:
অন্যদিকে জিও-র ৮৪ দিনের এই অফারটি পাওয়া যাবে ৪৫৯ টাকায়।
যদিও সংস্থা সূত্রে খবর, সমস্ত ভোডাফোন গ্রাহকরা এই অফারের সুযোগ পাবেন না। সেক্ষেত্রে ভোডাফোন প্রিপেইড গ্রাহকদের ‘মাই ভোডাফোন অ্যাপ’ এ গিয়ে দেখতে হবে তাঁর নম্বরে আদেও এই অফার কার্যকরী হবে কি না।