Advertisement
E-Paper

২২১৮ শূন্যপদে নার্সিং অফিসার নেবে এমস, শুরু হল নরসেট ১১-এর অনলাইন আবেদন প্রক্রিয়া

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ বিএসসি (অনার্স) বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ২১:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দিল্লি এমস-সহ দেশের বিভিন্ন এমস ও সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ২,২১৮টি নার্সিং অফিসার (গ্রুপ বি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট’-এর (নরসেট ১১) মাধ্যমে এই শূন্যপদ পূরণ করা হবে।

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অগস্ট বিকেল ৫টা পর্যন্ত এমসের অফিশিয়াল পোর্টাল aiimsexams.ac.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা পে-ম্যাট্রিক্সের লেভেল ৭ (পূর্বতন পে ব্যান্ড ৯,৩০০-৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা) অনুযায়ী বেতন পাবেন।

আবেদনের যোগ্যতা

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ বিএসসি (অনার্স) বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে। অথবা, আইএনসি বা রাজ্য নার্সিং কাউন্সিল থেকে জিএনএম ডিপ্লোমা, নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন এবং রেজাল্ট ও রেজিস্ট্রেশন পাওয়ার পর ন্যূনতম ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (১৩ অগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

২৪ জুলাই থেকে ১৩ অগস্ট (বিকাল ৫টা পর্যন্ত) পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। ৩ সেপ্টেম্বর কোন শহরে কার পরীক্ষা পড়ছে, সেই তালিকা প্রকাশ হবে। ৯ সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। ১২ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হবে। ৩০ সেপ্টেম্বর মেনস্‌ হবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের ৩,০০০ টাকা করে জমা দিতে হবে। বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য ২,৪০০ টাকা করে জমা দিতে হবে। বিশেষ ভাবে সক্ষমদের কোনও টাকা লাগবে না।

AIIMS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy