বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দিচ্ছে শিক্ষকতার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রবেশিকা বা লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য মিলবে কাজের সুযোগ।
স্পেশ্যাল লেকচারার নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের বাংলা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সাম্মানিক দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনে যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
ফের প্রশ্নফাঁস! এ বার ছত্তীসগঢ়ে ১১ হাজার টাকায় প্রশ্নপত্র বিক্রির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে, বাতিল দু’টি পরীক্ষা
-
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নেবে ৪৩৩ জন শিক্ষানবিশ, প্রশিক্ষণের মেয়াদ এক বছর, মিলবে বৃত্তি
-
নিট ইউজি-র পর কি পিজি-র প্রশ্নও ফাঁস হয়েছে! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তা প্রসঙ্গে কী বলছে নিয়ামক সংস্থা?
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৫ অগস্ট বেলা দেড়টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে ঠিকানায় পৌঁছে যেতে হবে। কী কী নথি প্রয়োজন, তা জানতে প্রথমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.bankurauniv.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।