Advertisement
E-Paper

শিক্ষানবিশ খুঁজছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, দশম উত্তীর্ণেরা কোন শর্তে সুযোগ পাবেন?

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর তরফে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। ওই কাজের জন্য মোট ৪৪ জনকে প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৩:৩৮

ছবি: সংগৃহীত।

কলকাতার সরকারি ক্যানসার হাসপাতালে কাজ শেখার সুযোগ। আগ্রহীরা শিক্ষানবিশ হিসাবে সংশ্লিষ্ট সংস্থায় যোগ দিতে পারবেন। মোট আসনসংখ্যা ৪৪টি।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর তরফে অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, শিক্ষানবিশ হিসাবে তাঁদের হাসপাতালের হাজরার ক্যাম্পাসে কাজ শেখানো হবে।

ডেপুটি ডিউটি ম্যানেজার, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, পেশেন্ট কাউন্সেলর, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল রেকর্ডস অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্টলাইন হেলথকেয়ার অ্যাসোসিয়েট হিসাবে বাছাই করা ব্যক্তিরা শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ পাবেন।

দশম উত্তীর্ণ থেকে শুরু করে বিজ্ঞান, নার্সিং, কিংবা মেডিক্যাল টেকনোলজি শাখার বিষয়ে স্নাতকেরা শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ পাবেন। উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

উল্লিখিত পদে নিযুক্তদের ১৫ মাস থেকে এক বছর পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৮,২০০ টাকা থেকে শুরু ১২,৩০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

আগ্রহীদের প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া শীর্ষক পোর্টাল মারফত শিক্ষানবিশ হিসাবে নাম নথিভুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। এরপর ওই পোর্টাল থেকেই তাঁরা আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ৩ অগস্ট। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Chittaranjan National Cancer Institute Kolkata Job Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy