কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কাফহোল্ডার ট্রেনি হিসাবে মোট ৬০ জন প্রয়োজন। তাঁদের প্রথম তিন মাস প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে নিযুক্তদের এক বছরের জন্য কাজ করতে হবে।
দশম কিংবা দ্বাদশ উত্তীর্ণেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের শারীরিক ভাবে সক্ষম হওয়া আবশ্যক। কারণ সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কারখানার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সামগ্রী ওঠানামা ও স্থানান্তরের কাজও করতে হবে।
আরও পড়ুন:
ফিজ়িক্যাল টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এক বছর কিংবা তার বেশি সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিযুক্তরা কাজ করতে পারবেন। তবে, চুক্তির মেয়াদ কাজের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদনের জন্য ২০০ টাকা ফি হিসাবে বরাদ্দ করা হয়েছে। এর পর প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন পাঠাতে হবে। ২২ জুলাই পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে।