Advertisement
E-Paper

দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি-তে ২১৯টি সহকারী অধ্যাপক পদে নিয়োগ, আবেদন করা যাবে কত দিন?

ই নিয়োগে ব্যাকলগ শূন্যপদের পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্যও পদ সংরক্ষিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, শূন্যপদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৪:২২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে (ডিটিইউ) সহকারী অধ্যাপক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪টি বিষয়ে মোট ২১৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ দিন ৭ ডিসেম্বর, ২০২৬, বিকেল ৫টা।

এই নিয়োগে ব্যাকলগ শূন্যপদের পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্যও পদ সংরক্ষিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, শূন্যপদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

শূন্যপদের বিবরণ

মোট ২১৯টি পদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৩৬টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ২০টি, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ২০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮টি এবং অ্যাপ্লায়েড ফিজ়িক্সে ১৫টি পদ রয়েছে।

বিভাগভিত্তিক সংরক্ষিত পদের মধ্যে অসংরক্ষিত বিভাগে ৬২টি, তফসিলি জাতির জন্য ২৭টি, তফসিলি উপজাতির জন্য ২১টি, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৮০টি এবং অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ২৯টি পদ রয়েছে। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য চিহ্নিত ১৭টি পদও মোট শূন্যপদের অন্তর্ভুক্ত।

আবেদন করবেন কী ভাবে?

১। প্রথমে ডিটিইউ-এর নিজস্ব ওয়েবসাইট dtu.ac.in-এ যেতে হবে।

২। নিয়োগ বিভাগ থেকে অনলাইন আবেদনপত্র খুলতে হবে।

৩। সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত তথ্য দিতে হবে।

৪। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনমূল্য জমা দিতে হবে।

৫। আবেদনপত্র যাচাই করে জমা দিতে হবে এবং ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

আবেদনমূল্য ও নির্বাচন

অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের আবেদনমূল্য ২,০০০ টাকা। বিশেষ ভাবে সক্ষম, তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের আবেদনমূল্য দিতে হবে ১,০০০ টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নথি যাচাই, উপস্থাপনা ও সাক্ষাৎকারের পাশাপাশি প্রাথমিক বাছাই প্রক্রিয়াও থাকবে। একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে প্রার্থীকে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আবেদনপত্র ও আবেদনমূল্য জমা দিতে হবে। এ ছাড়া, আবেদনের আগে সংশ্লিষ্ট বিষয়ের যোগ্যতা ও নিয়োগের নিয়মাবলি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

assistant professor recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy