কেন্দ্র অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মখালি। সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
ডেটা সায়েন্টিস্ট প্রয়োজন। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, গণিত, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং অথবা সংশ্লিষ্ট পরিমাণগত বিষয়ে বিটেক, বিই, এমটেক এমএস বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে চার বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে (https://dic.gov.in/) ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিটি থেকেই।