Advertisement
E-Paper

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মখালি, কোন পদে নিয়োগ, কী যোগ্যতা থাকলে করা যাবে আবেদন?

নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা বদলাতে পারে। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, গণিত, ডেটা সায়েন্স বা এআই বা এমএল-এ বিটেক, বিই, এমটেক, এমএস বা এমএসসি ডিগ্রি থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ২১:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রের অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

‘ফুল স্ট্যাক ডেভেলপার’ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে একজনকে নিয়োগ করা হবে এই পদে। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা বদলাতে পারে। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, গণিত, ডেটা সায়েন্স বা এআই বা এমএল-এ বিটেক, বিই, এমটেক, এমএস বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। মেশিন লার্নিং, এনএলপি, কম্পিউটার ভিশন বা পরিসংখ্যানে উচ্চতর ডিগ্রি, গবেষণাপত্র বা উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা অ্যাপ্লায়েড এআই-এ অন্তত চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে তিন বছর বাস্তবে ব্যবহৃত মডেল বা এআই ব্যবস্থা তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy