গেইল (ইন্ডিয়া) লিমিটেড এগ্জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে। গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং ২০২৭-এর স্কোরের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
কারা আবেদন করতে পারবেন?
যাঁরা গেট ২০২৭-এ বসেছেন, তাঁরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। সমস্ত এগ্জ়িকিউটিভ ট্রেনি পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ২৬ বছর। বয়স গণনা করা হবে ১৮ মার্চ ২০২৭ তারিখ অনুযায়ী। এ ছাড়া যে এগ্জ়িকিউটিভ ট্রেনির পদের জন্য আবেদন করবেন সেই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদনকারীর অন্তত ৬৫ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৭ এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ ২০২৭। প্রার্থীরা গেইল-এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
কেমিক্যাল এগ্জ়িকিউটিভ ট্রেনির ক্ষেত্রে কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি এবং এর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখা সম্পর্কে জানতে হবে।
ইনস্ট্রুমেন্টেশন এগ্জ়িকিউটিভ ট্রেনির ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং তার বাকি সংশ্লিষ্ট শাখা সম্পর্কে জানতে হবে।
ইলেকট্রিক্যাল এগ্জ়িকিউটিভ ট্রেনির ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার এবং এর যাবতীয় সংশ্লিষ্ট শাখা সম্পর্কে জানতে হবে।
মেকানিক্যাল এগ্জ়িকিউটিভ ট্রেনির ক্ষেত্রে মেকানিক্যাল, প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, ম্যানুফ্যাকচারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল এবং তার সংশ্লিষ্ট শাখা সম্পর্কে জানতে হবে।
নিয়োগ প্রক্রিয়া কী ভাবে হবে?
১। প্রার্থীদের গেট ২০২৭-এর জন্য রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসতে হবে।
২। যে ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করবেন, সেই সংশ্লিষ্ট গেট পরীক্ষার পেপার বেছে নিতে হবে।
৩। গেট-এর নম্বর এবং প্রয়োজনীয় প্রার্থীর সংখ্যার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচনের পরবর্তী ধাপের জন্য শর্টলিস্ট করা হবে।
আবেদন করবেন কী ভাবে?
১। গেইল-এর নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।
২। এগ্জ়িকিউটিভ ট্রেনি নিয়োগের আবেদন লিঙ্কটি খুলতে হবে।
৩। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৪। লগ-ইন করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।
৫। প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে।
৬। আবেদনপত্র জমা দিয়ে কনফার্মেশন পেজ ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে হবে।