Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেডে এগ্‌জ়িকিউটিভ ট্রেনি নেবে, সুযোগ ‘গেট ২০২৭’-এর নম্বরের ভিত্তিতে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘গেট ২০২৭’-এর নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল— এই চারটি শাখায় ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে কর্মী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড ২০২৭ শিক্ষাবর্ষের ‘এগ্‌জ়িকিউটিভ ট্রেনি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘গেট ২০২৭’-এর নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল— এই চারটি শাখায় ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে কর্মী।

পদের নাম ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

এগ্‌জ়িকিউটিভ ট্রেনি (কেমিক্যাল): কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল বা পলিমার বা প্লাস্টিক টেকনোলজি সংক্রান্ত ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। এগ্‌জ়িকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন): ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ৬৫ শতাংশ নম্বর প্রয়োজন।

এগ্‌জ়িকিউটিভ ট্রেনি (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে।

এগ্‌জ়িকিউটিভ ট্রেনি (মেকানিক্যাল): মেকানিক্যাল, প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেতে হবে।

সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার নম্বরে ৫ শতাংশ ছাড় থাকবে। এছাড়া ২০২৬ সালে পাস করা বা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চূড়ান্ত বর্ষে পাঠরত শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

১৮ মার্চ ২০২৭ তারিখের হিসাবে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৬ বছর। তবে নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন ও বাছাই প্রক্রিয়া

প্রার্থীদের অবশ্যই গেট ২০২৭ পরীক্ষায় বসতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে গেট ২০২৭ রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গেইলের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদা ভাবে অনলাইনে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় দিনক্ষণ

আবেদন শুরু: ১৭ ফেব্রুয়ারি, ২০২৭ (সকাল ১১টা থেকে)।

আবেদনের শেষ: ১৮ মার্চ, ২০২৭ (সন্ধ্যা ৬টা পর্যন্ত)।

প্রার্থীরা gailonline.com বা careers.gail.co.in-এ গিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন।

Job Vacancy Job Recruitment Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy