Advertisement
E-Paper

সরকারি ব্যাঙ্কে দেড় হাজারের বেশি আসন ফাঁকা, শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া, কারা সুযোগ পাবেন?

নির্ধারিত যোগ্যতার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, আবেদনকারীর জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ১ সেপ্টেম্বর ২০০৬-এর মধ্যে হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৭:২৬
প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

কানাড়া ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬-এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় দেড় হাজারের বেশি শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৬।

কারা আবেদন করতে পারবেন?

আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোন সমতুল্য যোগ্যতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, আবেদনকারীর জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ১ সেপ্টেম্বর ২০০৬-এর মধ্যে হতে হবে।

আবেদন ফি

সমস্ত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম শ্রেণির প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

স্টাইপেন্ড

নির্বাচিত শিক্ষানবিশেরা প্রতি মাসে মোট ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড পাবেন, যার মধ্যে সরকারি ভর্তুকিও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কানাড়া ব্যাঙ্ক প্রতি মাসে ১০,৫০০ টাকা সরাসরি শিক্ষানবিশের অ্যাকাউন্টে দেবে। বাকি ৬,১৫০ টাকা সরকারি অংশ হিসাবে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে শিক্ষানবিশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

আবেদন করবেন কী ভাবে?

১। প্রথমে কানাড়া ব্যাঙ্ক-এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বিভাগে যেতে হবে।

২। এরপর অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) রিক্রুটমেন্ট-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩। এরপর লগইন করা জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৪। তারপর আবেদনপত্রের তথ্য পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

৫। আবেদন সম্পূর্ণ হওয়ার পর নিশ্চিতপত্রটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্টআউট রেখে দিতে হবে।

Bank Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy