Advertisement
E-Paper

অগ্নিবীরবায়ু ও এয়ারমেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, আসন্ন পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ হাতে পাবেন কী ভাবে?

অনলাইনের পরীক্ষাটি হবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর। যে সব প্রার্থীরা সফল ভাবে আবেদন জমা দিয়েছেন, তাঁরা সিটি ইন্টিমেশন স্লিপ পাবেন। তবে এটি অ্যাডমিট কার্ড নয়। পরে তা প্রকাশ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

অগ্নিবীরবায়ু এবং এয়ারমেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করল ভারতীয় বায়ু সেন (আইএএফ)। জানানো হয়েছে, পরীক্ষার ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

অনলাইনের পরীক্ষাটি হবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর। যে সব প্রার্থীরা সফল ভাবে আবেদন জমা দিয়েছেন, তাঁরা আইএএফ-এর নিজস্ব পোর্টালে গিয়ে লগ-ইন করে নির্ধারিত পরীক্ষার শহর দেখতে পারবেন। তবে এই সিটি ইনটিমেশন স্লিপ অ্যাডমিট কার্ড নয়। আইএএফ জানিয়েছে, পরীক্ষার ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

কী ভাবে সিটি ইনটিমেশন স্লিপ ডাউনলোড করবেন?

১. আইএএফ-এর নিজস্ব পোর্টালে যেতে হবে।

২. ‘ক্যান্ডিডেট লগ-ইন’ বিভাগে ক্লিক করতে হবে।

৩. অগ্নিবীরবায়ু ইনটেক ০২/২০২৭-এর পরীক্ষার তারিখ ও পরীক্ষার শহর সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. ইউজার আইডি বা ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

৫. প্রয়োজন হলে ক্যাপচা পূরণ করে তথ্য জমা দিতে হবে।

৬. স্ক্রিনে সিটি ইনটিমেশন স্লিপ দেখা গেলে সেটি ডাউনলোড করে রাখতে হবে ভবিষ্যতের জন্য।

IAF city intimation slip

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy