Advertisement
E-Paper

আইবিপিএস ক্লার্ক প্রিলিমস ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত, ডাউনলোড করবেন কী ভাবে?

প্রার্থীরা আইবিপিএস-এর নিজস্ব ওয়েবসাইট ibps.in-এ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় লগইন তথ্য ব্যবহার করে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৮:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) প্রকাশ করেছে ক্লার্ক প্রিলিমস ২০২৬-এর অ্যাডমিট কার্ড। প্রার্থীরা আইবিপিএস-এর নিজস্ব ওয়েবসাইট ibps.in-এ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় লগইন তথ্য ব্যবহার করে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার ক্যালেন্ডার অনুযায়ী, আইবিপিএস ক্লার্ক প্রিলিমস ২০২৬-এর পরীক্ষা ১০ ও ১১ অক্টোবর হবে। অ্যাডমিট কার্ড ছাড়া কোনও প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডে প্রার্থীর নাম, লিঙ্গ, শ্রেণি, স্বাক্ষর, ছবি, পরীক্ষাকেন্দ্রের ঠিকানা এবং পরীক্ষার সময়ের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি লেখা থাকবে।

ডাউনলোড করবেন কী ভাবে?

১। প্রথমে ibps.in ওয়েবসাইটে গিয়ে হোমপেজে থাকা ‘অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা কল লেটার ফর সিআরপি-সিএসএ-১৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

২। এর পর নতুন লগ-ইন পেজ খুললে সেখানে রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং জন্ম তারিখের মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৩। লগ-ইন করার পর স্ক্রিনে আইবিপিএস ক্লার্ক প্রিলিমস ২০২৬-এর অ্যাডমিট কার্ড দেখা যাবে।

৪। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্টআউট বার করে নিতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে কেবল অ্যাডমিট কার্ডের হার্ড কপি গ্রহণ করা হবে। ডিজিটাল বা মোবাইলে থাকা অ্যাডমিট কার্ডের কপি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।

গুরুত্বপূর্ণ নির্দেশিকা

১। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে হবে।

২। অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩। মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইস-সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক সামগ্রী পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ। এই ধরনের সামগ্রী নিয়ে প্রবেশ করলে প্রার্থীপদ বাতিল হতে পারে।

৪। অ্যাডমিট কার্ডে কোনও তথ্য ভুল থাকলে তা দ্রুত আইবিপিএস কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে ১৮০০ ২২২ ৩৬৬ এবং ১৮০০ ১০৩ ৪৫৬৬ টোল-ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে।

IBPS clerk

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy