স্পেশালিস্ট অফিসার (এসও)পদের ১৬তম নিয়োগ প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। ১৫ অক্টোবর এই পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।
পরীক্ষায় বসা প্রার্থীরা আইবিপিএসের নিজস্ব ওয়েবসাইট ibps.in-এ গিয়ে নিজেদের উত্তীর্ণ হওয়ার অবস্থা দেখতে এবং স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। স্কোরকার্ড ডাউনলোডের সুযোগ থাকবে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত। কর্তৃপক্ষের তরফে, নির্ধারিত সময়সীমার মধ্যে স্কোরকার্ড ডাউনলোড করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফলাফল ও স্কোরকার্ড দেখবেন কী ভাবে?
১। আইবিপিএসের নিজস্ব ওয়েবসাইট ibps.in-এ যেতে হবে।
২। ‘সিআরপি স্পেশালিস্ট অফিসারস’ বিভাগে ‘স্পেশালিস্ট অফিসারস ১৬’ বিভাগটি খুলতে হবে।
৩। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
৪। রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড বা জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৫। এরপর প্রয়োজনীয় তথ্য জমা দিলে ফলাফল স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকেই নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীদের।
এর পর কী?
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আইবিপিএস এসও মেনস পরীক্ষায় বসার সুযোগ পাবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, মেনস পরীক্ষা হবে ১ নভেম্বর ২০২৬। সিআরপি-এসপিএল-১৬ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগদানকারী ব্যাঙ্কগুলিতে পরীক্ষার্থীদের স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬
স্কোরকার্ড ডাউনলোডের শেষ দিন: ২২ অক্টোবর ২০২৬
মেনস পরীক্ষা: ১ নভেম্বর ২০২৬