Advertisement
E-Paper

সিএ পরীক্ষার সূচি প্রকাশ করল দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া, কবে থেকে শুরু হবে পরীক্ষা?

প্রতিটি ইন্টারমিডিয়েট পেপারের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা। সিএ ইন্টারমিডিয়েট-এর দুই গ্রুপ মিলিয়ে মোট ছয়টি পেপারের পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া প্রকাশ করল জানুয়ারি ২০২৭-এর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) পরীক্ষার সূচি। নতুন সূচি অনুযায়ী, সিএ ফাউন্ডেশন ও সিএ ইন্টারমিডিয়েট দুই স্তরের পরীক্ষাই জানুয়ারির প্রথমার্ধে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, সিএ ইন্টারমিডিয়েট পরীক্ষাটি দু’টি বিভাগে বা গ্রুপে নেওয়া হবে। গ্রুপ ১-এর পরীক্ষা হবে ২, ৪ এবং ৬ জানুয়ারি ২০২৭, আর গ্রুপ ২-এর পরীক্ষা হবে ৮, ১০ এবং ১২ জানুয়ারি ২০২৭। প্রতিটি ইন্টারমিডিয়েট পেপারের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা। সিএ ইন্টারমিডিয়েট-এর দুই গ্রুপ মিলিয়ে মোট ছয়টি পেপারের পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা।

অন্য দিকে, সিএ ফাউন্ডেশন-এর পরীক্ষা হবে ৩, ৫, ৭ এবং ৯ জানুয়ারি ২০২৭। ফাউন্ডেশন-এর প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে এবং প্রতিটি পরীক্ষার জন্য তিন ঘণ্টা সময় থাকবে। এ ছাড়া, তৃতীয় ও চতুর্থ পত্রের পরীক্ষার সময়সীমা হবে দুই ঘণ্টা। এই দুই পত্রের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত নেওয়া হবে।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া জানিয়েছে, নির্ধারিত পরীক্ষার দিনে পরবর্তীকালে কোন সরকারি ছুটি ঘোষণা করা হলেও প্রকাশিত পরীক্ষার সূচি যা আছে তা-ই থাকবে। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

CA Commerce

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy