Advertisement
E-Paper

শিবপুরের আইআইইএসটি-তে গবেষক চাই, কারা কী ভাবে আবেদন করতে পারবেন?

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে প্রতিষ্ঠান। আর্থ সায়েন্স বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। অগস্ট ২০৩০ পর্যন্ত প্রকল্পটিতে কাজের মেয়াদ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৮:১৬
শিবপুরের আইআইইএসটি।

শিবপুরের আইআইইএসটি। ছবি: সংগৃহীত।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (আইআইইএসটি) কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে প্রতিষ্ঠান। আর্থ সায়েন্স বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। অগস্ট ২০৩০ পর্যন্ত প্রকল্পটিতে কাজের মেয়াদ রয়েছে। প্রতি মাসে ২৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের অ্যাপ্লায়েড জিয়োলজি, জিয়োলজি বা আর্থ সায়েন্স বিষয়ে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীকে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ওয়েবসাইটে (https://www.iiests.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৯ অক্টোবর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ১০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy