Advertisement
E-Paper

ডিপ লার্নিং কাজের অভিজ্ঞতা রয়েছে! আইআইটি গুয়াহাটির বিশেষ প্রকল্পে যোগদানের সুযোগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বিভাগের একটি প্রকল্পে অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৩:৫৪

ছবি: সংগৃহীত।

ডিপ লার্নিং জানা থাকলে আইআইটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারেন। ওই প্রতিষ্ঠানের ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বিভাগের সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।

উল্লিখিত পদে নিযুক্তকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কাজ করতে হবে। তাঁদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫১,৬৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ১১ মাসের চুক্তিতে ওই পদে কাজের সুযোগ থাকছে।

কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স কিংবা মেশিন লার্নিং-এর মতো বিষয়ে স্নাতকোত্তরেরা সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। তাঁদের ডিপ লার্নিং নিয়ে কাজের বিশেষ দক্ষতা থাকতে হবে।

এ ছাড়া কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা গবেষণাসংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মতো সর্বভারতীয় প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীরা আইআইটি, গুয়াহাটির রিক্রুটমেন্ট পোর্টাল-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ৫ অগস্ট পর্যন্ত পোর্টাল মারফত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। ৭ অগস্ট বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য অনলাইন মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে।

IIT Guwahati Govt Job Vacancy 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy