ইন্ডিয়া পোস্টের গ্রামীণ ডাক সেবক (জিডিএস) নিয়োগের ২০২৬ সালের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করেছিলেন, তাঁরা ইন্ডিয়া পোস্টের নিজস্ব ওয়েবসাইট indiapost.gov.in থেকে মেধাতালিকা দেখতে পারবেন।
কী ভাবে দেখবেন জিডিএস মেধাতালিকা?
১। প্রথমে ইন্ডিয়া পোস্টের নিজস্ব ওয়েবসাইট indiapost.gov.in খুলতে হবে।
২। হোমপেজে ‘ইন্ডিয়া পোস্ট জিডিএস মেরিট লিস্ট ২০২৬’ সংক্রান্ত লিঙ্কটি খুঁজতে হবে।
৩। ওই লিঙ্কে ক্লিক করলে মেধাতালিকা বা ফল দেখার পৃষ্ঠাটি খুলবে।
৪। তালিকাটি ডাউনলোড করে ভবিষ্যতের প্রয়োজনে একটি প্রিন্টআউট রেখে দিতে হবে।
প্রার্থী বাছাই কী ভাবে?
জিডিএস পদে নিয়োগের জন্য প্রার্থীদের দশম শ্রেণির ফলকে প্রধান ভিত্তি হিসেবে ধরা হয়েছে। স্বীকৃত বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পাশাপাশি গ্রেড বা পয়েন্ট থাকলে সেগুলিকে নির্ধারিত পদ্ধতিতে নম্বরে বদল করা হয়েছে। এরপর প্রাপ্ত শতাংশের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থীদের বাছাই করা হয়েছে।
মেধাতালিকা, নিয়োগ সংক্রান্ত পরবর্তী নির্দেশ এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের ইন্ডিয়া পোস্টের নিজস্ব ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।