Advertisement
E-Paper

ইসরোর ইউআরএসসি-এ কারিগরি এবং অন্যান্য ৬১টি পদে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং অন্য শর্তগুলি পৃথক হতে পারে। তাই আবেদন করার আগে প্রার্থীদের সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভাল করে দেখে নেওয়া প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৫:০৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) অধীন ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে (ইউআরএসসি) ৬১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেকনিশিয়ান-বি এবং হালকা ও ভারী যানবাহনের চালক পদে নিয়োগ করা হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইউআরএসসি-র নিজস্ব ওয়েবসাইট ursc.gov.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬।

কোন পদে কত শূন্যপদ?

মোট ৬১টি শূন্যপদ তিনটি বিভাগে ভাগ করা হয়েছে,

টেকনিশিয়ান-বি: ৪৬টি পদ

হালকা যানবাহনের চালক: ৫টি পদ

ভারী যানবাহনের চালক: ১০টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও বয়ঃসীমা

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং অন্য শর্তগুলি পৃথক হতে পারে। তাই আবেদন করার আগে প্রার্থীদের সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভাল করে দেখে নেওয়া প্রয়োজন।

নিয়োগ পদ্ধতি

নিয়োগের ক্ষেত্রে আবেদনপত্র যাচাই, লিখিত পরীক্ষা এবং দক্ষতা যাচাইয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রথমে প্রার্থীদের শিক্ষাগত ফলাফল ও আবেদনপত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে আবেদনগুলি খতিয়ে দেখা হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদেরই লিখিত পরীক্ষায় ডাকা হবে।

লিখিত পরীক্ষায় নির্ধারিত শর্ত অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা যাচাইয়ের পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। শূন্যপদের সংখ্যা অনুযায়ী পরবর্তী ধাপের জন্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন ফি কত?

টেকনিশিয়ান-বি এবং নির্দিষ্ট চালক পদে আবেদনের জন্য প্রাথমিকভাবে ৫০০ টাকা ফি জমা দিতে হবে। লিখিত পরীক্ষায় উপস্থিত প্রার্থীদের মধ্যে যাঁরা এই ফি জমা দিয়েছেন, তাঁদের ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। বাকি ১০০ টাকা ফেরতযোগ্য নয়।

কী ভাবে আবেদন করবেন?

১। প্রথমে ursc.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২। নিয়োগ বিভাগ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি খুলতে হবে।

৩। যোগ্যতার শর্ত ও আবেদন সংক্রান্ত নির্দেশাবলি ভাল করে পড়তে হবে।

৪। অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

৫। প্রয়োজনীয় নথি আপলোড করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।

৬। আবেদনপত্র জমা দিয়ে তার একটি কপি ডাউনলোড করে রাখতে হবে এবং তার একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

ISRO Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy