ভারতীয় বায়ুসেনার অগ্নিবীরবায়ু নিয়োগ পরীক্ষার ফল ২০২৬ শীঘ্রই প্রকাশিত হতে পারে। এয়ারম্যান এবং অগ্নিবীরবায়ু ইনটেক ০২/২০২৭-এর জন্য স্টার ১ পর্বের অনলাইন পরীক্ষার ফল তৈরির প্রক্রিয়া চলছে।
প্রার্থীরা ফলপ্রকাশের পরে বায়ুসেনার নিয়োগ সংক্রান্ত নিজস্ব ওয়েবসাইট iafrecruitment.edcil.co.in থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক সক্রিয় হলে প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
কী ভাবে দেখবেন পরীক্ষার ফল?
১। প্রথমে বায়ুসেনার নিয়োগ সংক্রান্ত নিজস্ব ওয়েবসাইট iafrecruitment.edcil.co.in-এ যেতে হবে।
২। এয়ারম্যান এবং অগ্নিবীরবায়ু ইনটেক ০২/২০২৭-এর স্টার প্রথম পর্বের পরীক্ষার ফল সংক্রান্ত লিঙ্কটি খুঁজতে হবে।
৩। ওই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিতে হবে।
৪। তথ্য জমা দিলেই পর্দায় ফল দেখা যাবে।
৫। রেজাল্ট কার্ড ডাউনলোড করে ভবিষ্যতের প্রয়োজনে তার একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে।
ফলাফল পাওয়ার পর কী করতে হবে?
প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাছাই হওয়া প্রার্থীদের নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কে জানতে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলি দেখতে হবে। পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ এবং প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য কর্তৃপক্ষ ভারতীয় বায়ুসেনার নিজস্ব বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রার্থীদের সমস্ত নির্দেশ ভাল করে পড়ে নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে। প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই চূড়ান্ত নিয়োগ নিশ্চিত নয়। চূড়ান্ত ভাবে নির্বাচিত হতে হলে প্রার্থীদের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলিও সফলভাবে সম্পন্ন করতে হবে।