Advertisement
E-Paper

স্টেশন মাস্টার পদে কাজের সুযোগ, রেলওয়ে নিয়োগ বোর্ডে আবেদন করবেন কী ভাবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১,২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৭:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্টেশন মাস্টার পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১,২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর, ২০২৬।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রার্থীদের আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। ৭ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত এই সংশোধন করা যাবে। স্টেশন মাস্টার নিয়োগের পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

আবেদন করবেন কী ভাবে?

১। প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২। হোমপেজে কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি ০৮/২০২৬-এর লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর তাতে থাকা নির্দিষ্ট সেক্টরে ক্লিক করতে হবে।

৩। নিজের ই-মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৪। পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।

৫। ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

৬। নির্ধারিত বিন্যাসে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৭। এর পর পছন্দের পরীক্ষাকেন্দ্রের শহর বেছে নিতে হবে।

৮। অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

৯। সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার পরে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করে প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখতে হবে।

আবেদন ফি কত?

অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ফি ৫০০ টাকা। তফসিলি জাতি, উপজাতি, মহিলা, বিশেষ ভাবে সক্ষম, রূপান্তরকামী, অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণি এবং সংখ্যালঘু প্রার্থীদের ফি ২৫০ টাকা।

যোগ্যতা যাচাই

আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া শিক্ষাগত যোগ্যতা, বয়ঃসীমা এবং অন্যান্য শর্ত ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী বিজ্ঞপ্তির জন্য প্রার্থীদের আরআরবি-এর নিজস্ব আবেদন পোর্টাল rrbapply.gov.in-এ নজর রাখতে হবে।

Station Master Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy