Advertisement
E-Paper

২৩ হাজারের বেশি শূন্য আসনে কর্মী নেবে ভারতীয় ডাক বিভাগ, দশম উত্তীর্ণ হলেই আবেদন, রাজ্যে সুযোগ কত?

জুলাই ২০২৬ শিডিউল ২-এর আওতায় ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে মোট ২৩,৭৫৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ১৭:০৩

ছবি: সংগৃহীত।

ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুলাই ২০২৬ শিডিউল ২-এর আওতায় ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে মোট ২৩,৭৫৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

রাজ্যভিত্তিক শূন্যপদের পরিসংখ্যান:

অফিশিয়াল তথ্য ও সার্কেল-ভিত্তিক তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে মহারাষ্ট্রে। রাজ্যভিত্তিক শূন্যপদের সংখ্যা হল—

মহারাষ্ট্র (মারাঠি ভাষা): ২,২৯৭টি।

তামিলনাড়ু (তামিল): ২,১১৮টি।

উত্তর প্রদেশ (হিন্দি): ১,৬৯১টি।

পশ্চিমবঙ্গ (বাংলা ভাষা): ১,৬১৯টি (এ ছাড়া রাজ্যের অন্যান্য সার্কেল ও ভাষা মিলিয়ে রাজ্যে মোট শূন্যপদের সংখ্যা আরও বেশি)।

মধ্যপ্রদেশ (হিন্দি): ১,৪৫০টি।

ঝাড়খণ্ড (হিন্দি): ১,৩৭৯টি।

কেরল (মালয়ালম): ১,৩৭৩টি।

বিহার (হিন্দি): ১,০৯৮টি।

ভারতীয় ডাক বিভাগ দ্বারা পরিচালিত এই নিয়োগের প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র দশম শ্রেণির নম্বর ও মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। ৩১ অগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন আবেদন এবং টাকা জমা দেওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন সংশোধনের সুযোগ পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। ইচ্ছুক প্রার্থীদের indiapost.gov.in/gdsonlineengagement লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।

যোগ্যতা

১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে, যেখানে অঙ্ক ও ইংরেজি বিষয় হিসাবে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীকে স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। কম্পিউটার জ্ঞান, সাইকেল চালানো জানতে হবে।

বেতন কাঠামো

ব্রাঞ্চ পোস্টমাস্টার: ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।

ডাক সেবক: ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।

সাধারণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে নারী, এসসি, এসটি, বিশেষ ভাবে চাহিদাসম্পন্ন এবং রূপান্তরকামী প্রার্থীদের ক্ষেত্রে কোনও টাকা জমা দিতে হবে না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।

India Post Job Vacancy Job Recruitment Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy