কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক আয়োজিত ‘আইএসইএ প্রজেক্ট ফেজ়-৩’-এর আওতায় ‘স্টুডেন্ট ইন্টার্ন’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি (ম্যাকাউট) বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনস্থ এই প্রকল্পে মোট পাঁচটি পদে অস্থায়ী ভিত্তিতে ইন্টার্ন নিয়োগ করা হবে। নির্বাচিত ইন্টার্নরা সম্পূর্ণ মেয়াদকালের জন্য এককালীন ২০,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। ইন্টার্নশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনও বিভাগে এমই, এম.টেক, বিই, বিটেক, এমসিএ বা এমএসসি কোর্সের শিক্ষার্থী হতে হবে। মূলত নেটওয়ার্ক সিকিউরিটি এবং আইওটি সিকিউরিটি ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগামী ৬ অক্টোবর সকাল ১১টা থেকে ম্যাকাউটে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা সাদা কাগজে আবেদনপত্র, ৩ কপি স্বাক্ষরিত সিভি, পাসপোর্ট সাইজ ছবি এবং মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্ব-প্রত্যয়িত নকলের মূল নথি সঙ্গে নিয়ে যেতে হবে। এ ছাড়া আবেদনকারীর নিজের প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের থেকে সংগৃহীত ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দেওয়া বাধ্যতামূলক। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.makautwb.ac.in থেকে।