Advertisement
E-Paper

২২ হাজার পদের জন্য ৫৩ লক্ষের বেশি আবেদন! গ্রুপ ডি বিভাগে নিয়োগ নিয়ে বিশদ জানাল রেল

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) সদ্যই গ্রুপ ডি বিভাগের বিভিন্ন পদের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। তাতে প্রতিটি পদের জন্য গড়ে ২৩৮ জনের আবেদন জমা পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১০:০৫

ছবি: সংগৃহীত।

একটি পদে নিয়োগের জন্য দাবিদার ২৩৮ জন। রেলে চাকরির ২২,৯১৫টি শূন্যপদের জন্য ৫৩ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড (আরআরবি) গ্রুপ ডি বিভাগের বিভিন্ন পদের জন্য এই আবেদন গ্রহণ করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট বিভাগে সর্বাধিক চাকরির আবেদন বিহার থেকে জমা পড়েছে। ওই রাজ্য থেকে ১০ লক্ষের বেশি প্রার্থী নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য, এর আগে ২০১৯-এ উল্লিখিত বিভাগের চাকরির জন্য ১ কোটি ১৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল।

ওই বিভাগে নিয়োগের পরীক্ষা ৩ অগস্ট থেকে ২১ অগস্ট পর্যন্ত নেওয়া হবে। কম্পিউটার বেস্‌ড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর ১০ দিন আগে অ্যাডমিট কার্ড এবং সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হবে। চলতি বছর থেকে নিয়োগ-পরীক্ষায় বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছেন রেল কর্তৃপক্ষ। তাই পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ড রাখা আবশ্যক।

রেলের গ্রুপ ডি বিভাগে যে সব পদে নিয়োগ করা হবে, সেগুলি হল— ট্র্যাক মেন্টেনার, পয়েন্টসম্যান বি, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম, হসপিটাল অ্যাটেনডেন্ট, হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট, গেটম্যান। উল্লিখিত পদে দশম উত্তীর্ণ থেকে শুরু করে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এ (আইটিআই) শংসাপত্র পেয়েছেন, এমন প্রার্থীরা চাকরির সুযোগ পাবেন।

Indian Railway Recruitment 2026 Govt Job Vacancy 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy