রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কনসালট্যান্ট কাম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে। শূন্যপদ একটি।
উল্লিখিত পদে নিযুক্তকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতায় পরামর্শদাতা হিসাবে কাজ করতে হবে। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৪০ বছর বয়সি প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্লেসমেন্ট সংক্রান্ত বিভাগে পরামর্শ দেওয়ার কাজ করতে হবে। পাশাপাশি, কেরিয়ার গাইডেন্স সংক্রান্ত কর্মশালা, আলোচনাসভার আয়োজনের দায়িত্বও নিযুক্তের উপর থাকবে। এক বছরের চুক্তিতে তাঁর কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে। এই ফর্মটি পূরণ করে ৩১ জুলাইয়ের আগে ই-মেল মাধ্যমে জমা দিতে হবে। কী ভাবে যোগ্যতা যাচাই হবে, সেই সম্পর্কে জানতে হলে আগ্রহীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।