Advertisement
E-Paper

দশম উত্তীর্ণদের কাজের সুযোগ, নিয়োগ মিলতে পারে নর্দান কোলফিল্ডস লিমিটেড-এর তরফে

নর্দান কোলফিল্ডস লিমিটেড-এর তরফে মাইনিং সর্দার এবং সার্ভেয়র পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২৫৯টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১১:৩০

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজে সুযোগ পেতে পারেন দশম উত্তীর্ণেরা। সংস্থার তরফে মাইনিং সর্দার এবং সার্ভেয়র হিসাবে মোটে ২৫৯টি পদে কাজের সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট পদে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড নিয়োগ করবে। তাঁদের প্রথম ছ’মাস শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে। এর পর নিযুক্তদের পদোন্নতি হতে পারে। উল্লিখিত পদের জন্য দশম উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত বৈধ মাইনিং সর্দারশিপ এবং সার্ভেয়রের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে।

যাঁরা মাইনিং কিংবা মাইন সার্ভেয়িং বিষয়ে ডিগ্রি কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। কিন্তু এ ক্ষেত্রেও সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকা আবশ্যক। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে ৪৭,৩৩০ টাকা থেকে ৫১,১০৩ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ওই পদে কাজ করতে আগ্রহীদের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-র মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য অনলাইনে প্রার্থীদের আবেদন জমা দেওয়া প্রয়োজন। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।

আগ্রহীদের ৫ অগস্টের মধ্যে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জানিয়ে দেবেন কর্তৃপক্ষ।

Northern Coalfields Limited Central Govt Job Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy