Advertisement
E-Paper

পিএইচডি থাকলেই মিলবে গবেষণার সুযোগ! যাদবপুরের আইএসিএস-এ চলছে খোঁজ

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পিএইচডি-র পাশাপাশি ন্যূনতম দু’বছর জ়েব্রাফিশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

পিএইচডি-র পর গবেষণাধর্মী কাজ করতে চাইলে, তাঁদের জন্য সুযোগ রয়েছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। তবে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা থাকলে গবেষণার কাজ করতে পারবেন। প্রতিষ্ঠানের একটি বিভাগের স্বল্প সময়ের জন্য কাজের সুযোগ মিলবে।

প্রতিষ্ঠানের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। গবেষণামূলক কাজ হবে ‘লিপিড মেটাবলিজ়ম অ্যান্ড টক্সিকোলজি ইন জ়েব্রাফিশ মডেল সিস্টেম’-এর উপর।

প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর পর্যন্ত। তাঁকে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পিএইচডি-র পাশাপাশি ন্যূনতম দু’বছর জ়েব্রাফিশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আগামী ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Indian Association for the Cultivation of Science WB Govt Jobs Govt Job Recruitment 2025 Govt Job Vacancy 2025

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy