Advertisement
E-Paper

এএনআরএফ-এর অর্থ সহায়তায় চালিত প্রকল্পে গবেষক চাই, ইন্টারভিউ নেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ ২০২৭-এর ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি মাসে ৩৮ হাজার ৪৪০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৫:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত এক গবেষণার কাজ শুরু করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পে কাজের জন্যই গবেষকের খোঁজ করছে প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ ২০২৭-এর ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি মাসে ৩৮ হাজার ৪৪০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞানের যে কোনও শাখায় এমএসসি, এমএস, বিএস-এমএস বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে (জেআরএফ/এলএস) অথবা গেট বা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। এ জন্য প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেল করতে হবে। ২৮ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ৩ নভেম্বর সকাল ১১টা থেকে ইন্টারভিউ হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://www.presiuniv.ac.in/) দেখে নেওয়া যেতে পারে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy