Advertisement
E-Paper

৫৬০ প্যারামেডিক্যাল শূন্যপদে নিয়োগ ভারতীয় রেলের, কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন?

ল বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রযোজ্য বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন নির্বাচিত প্রার্থীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) ৫৬০টি প্যারামেডিক্যাল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু করেছে। প্রার্থীরা ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের প্রক্রিয়া

১। আরআরবি প্যারামেডিক্যাল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) দিতে হবে।

২। সিবিটি-তে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য বিবেচনা করা হবে।

পে লেভেল

নির্বাচিত প্রার্থীদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতন পে লেভেল ৩ থেকে পে লেভেল ৭-এর মধ্যে থাকবে। মূল বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রযোজ্য বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন নির্বাচিত প্রার্থীরা।

আবেদনের বয়স

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আরআরবি-র নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়ঃসীমায় ছাড় পাবেন।

আবেদন ফি

সাধারণ, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অন্য দিকে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, তৃতীয় লিঙ্গের প্রার্থী, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা করে বরাদ্দ করা হয়েছে।

RRB Paramedical

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy