Advertisement
E-Paper

এসবিআই-এ কাজের সুযোগ, নিয়োগ হবে সিআইএসও পদে, শুরু আবেদন প্রক্রিয়া, কোন যোগ্যতা প্রয়োজন?

এই পদের কর্মস্থল হবে মুম্বই বা নবি মুম্বই। তবে ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিককে অন্যত্র বদলি বা ডেপুটেশনে পাঠানো হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১০
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) চুক্তিভিত্তিক ভাবে গ্রুপ চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) পদে নিয়োগের জন্য যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। এই নিয়োগে একটিই শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থী বছরে সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা পর্যন্ত মোট বার্ষিক পারিশ্রমিক পেতে পারেন।

আগ্রহী প্রার্থীরা ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদের কর্মস্থল হবে মুম্বই বা নবি মুম্বই। তবে ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিককে অন্যত্র বদলি বা ডেপুটেশনে পাঠানো হতে পারে। প্রাথমিক ভাবে তিন বছরের জন্য এই নিয়োগ করা হবে। পরে প্রয়োজন ও নিয়ম অনুযায়ী আরও দুই বছর মেয়াদ বাড়ানো যেতে পারে।

আবেদন ফি

যোগ্য প্রার্থীরা এসবিআই-র কেরিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা। তফসিলি জাতি, উপজাতি ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

আবেদন করবেন কী ভাবে?

১. এসবিআই-র কেরিয়ার ওয়েবসাইট sbi.bank.in-এ যেতে হবে।

২. এর পর ‘কারেন্ট ওপেনিংস’ বিভাগে যেতে হবে।

৩. বিজ্ঞপ্তি নম্বর সিআরপিডি/এসসিও/২০২৬-২৭/ খুঁজে নিতে হবে।

৪. বিস্তারিত নিয়োগ পত্রটি বিজ্ঞপ্তি ভাল ভাবে পড়তে হবে।

৫. অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।

৬. এর পর রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

৭. নিজস্ব ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৮. প্রযোজ্য আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে।

৯. সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দিতে হবে।

১০. ভবিষ্যতের প্রয়োজনের জন্য জমা দেওয়া আবেদনপত্র এবং ই-রসিদের কপি ডাউনলোড করে রাখতে হবে।

যোগ্যতা

৩১ আগস্ট ২০২৬ অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি বা সমতুল্য বিষয়ে বিটেক বা বিই ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এই সার্টিফিকেশনগুলি ইন্টারভিউয়ের তারিখে বৈধ থাকতে হবে এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩১ আগস্ট ২০২৬ অনুযায়ী ৫৭ বছর হতে হবে।

SBI Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy