Advertisement
E-Paper

এসএসসি জেই ২০২৬-এ কমল শূন্যপদ, কী ভাবে শূন্যপদের তালিকা দেখবেন? কবে হবে পরীক্ষা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৮:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) পরীক্ষার ২০২৬ সালের সম্ভাব্য শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। যে পরীক্ষার্থীরা এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁরা কমিশনের নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আগে বিস্তারিত বিজ্ঞপ্তিতে মোট ১৭৪৮টি শূন্যপদের কথা জানানো হলেও বর্তমানে সেই সংখ্যা কমে হয়েছে ১৬৯৯। অর্থাৎ, মোট শূন্যপদ কমেছে ৪৯টি।

কী ভাবে শূন্যপদের তালিকা দেখবেন?

১। এসএসসির নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in-এ যেতে হবে।

২। হোমপেজে ‘এসএসসি জেই এক্সাম ২০২৬ টেন্টেটিভ ভ্যাকান্সি লিস্ট’ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।

৩। একটি পিডিএফ ফাইল খুলবে। সেখানে শূন্যপদের তালিকা দেখে নিতে হবে।

৪। ভবিষ্যতের প্রয়োজনে পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট আউট রেখে দিতে হবে।

পরীক্ষার তারিখ ও নম্বর বিভাজন

এসএসসি জেই ২০২৬-এর কম্পিউটারভিত্তিক পরীক্ষার (সিবিটি) প্রথম পত্র (পেপার ১) অক্টোবর-নভেম্বর ২০২৬-এ এবং দ্বিতীয় পত্র (পেপার ২) ডিসেম্বর ২০২৬-এ হওয়ার কথা। নিয়োগের নির্বাচনপ্রক্রিয়ায় দুটি পেপার থাকবে। পেপার ১ ও পেপার ২—দু’টিতেই অবজেক্টিভ ধরনের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে। প্রশ্নপত্র হবে হিন্দি ও ইংরেজি ভাষায়। পেপার ১-এ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর এবং পেপার ২-এ প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।

SSC JE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy