Advertisement
E-Paper

বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন স্বাস্থ্য ভবনে, কোন শর্তে আবেদন করতে পারবেন?

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের রাজ্যের যে কোনও জেলায় কর্মস্থল হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১১:৩৮
Swasthya Bhavan.

স্বাস্থ্য ভবন। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি বিভাগে চাকরির সুযোগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। ওই বিভাগে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং ডিস্ট্রেক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) পদে কর্মী প্রয়োজন। কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কে বিশদ তথ্য জানানো হল।

বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার:

  • সংশ্লিষ্ট পদে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো মেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
  • এ ক্ষেত্রে তাঁদের ওই পদে অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ একটি।

ডিস্ট্রেক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা):

  • উল্লিখিত পদে অর্থনীতি, সমাজবিজ্ঞান, গণজ্ঞাপন, সোশিয়্যাল অ্যান্থ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
  • এ ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
  • তবে যে কোনও বিষয়ে স্নাতকেরাও উল্লিখিত পদে আবেদন করতে পারবেন।
  • স্নাতকদের তিন বছর স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শূন্যপদ দু’টি।

বয়স, বেতন এবং চুক্তির মেয়াদ:

  • উল্লিখিত পদে ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
  • বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রতি মাসে ৪২ হাজার টাকা এবং ডিস্ট্রেক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) পদে নিযুক্তেরা ৩২ হাজার টাকা করে পাবেন।
  • নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। তবে তার মেয়াদ সম্পর্কে নিয়োগ-বিজ্ঞপ্তিতে কোনও তথ্য দেওয়া হয়নি।

কী ভাবে নিয়োগ করা হবে?

লিখিত পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনের শর্তাবলি:

৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১০০ টাকা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওই ফি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট (wbhealth.gov.in) মারফতই আবেদন পাঠানো যাবে।

Swasthya Bhavan WB Govt Jobs 2025 Contractual Employment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy