Advertisement
E-Paper

রেলওয়ে এনটিপিসি-তে কাজের সুযোগ! ৫,১৬৫ শূন্যপদের অনুমোদন দিলেন কর্তৃপক্ষ, কবে করা যাবে আবেদন?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) নিয়োগ ২০২৬-এর জন্য ৫,১৬৫টি শূন্যপদে অনুমোদন দিয়েছে রেলওয়ে বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) নিয়োগ ২০২৬-এর জন্য ৫,১৬৫টি শূন্যপদে অনুমোদন দিয়েছে রেলওয়ে বোর্ড। রেলের বিভিন্ন আঞ্চলিক এবং উৎপাদন বিভাগে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। অনুমোদিত শূন্যপদের মধ্যে ৩,৪৭৭টি স্নাতক স্তরের পদ। এর মধ্যে ট্রাফিক ও অপারেটিং বিভাগের জন্য ২,৭৫০টি, চিফ কমার্শিয়াল-কাম-টিকিট সুপারভাইজ়ার পদে ৫৬টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-কাম-টাইপিস্ট পদে ৩০০টি এবং সিনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট পদে ৩৭১টি শূন্যপদ রয়েছে।

অন্য দিকে, ১,৬৮৮টি শূন্যপদ রয়েছে স্নাতক স্তরের নীচের যোগ্যতার প্রার্থীদের জন্য। এর মধ্যে অ্যাকাউন্টস ক্লার্ক-কাম-টাইপিস্ট পদে ২০০টি, কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক পদে ৭০০টি, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট পদে ৬০০টি এবং ট্রেনস ক্লার্ক পদে ১৮৮টি শূন্যপদ রয়েছে।

ইচ্ছুক প্রার্থীদের পদ ও নিয়োগের শ্রেণি অনুযায়ী ৭ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে এই তথ্য জমা দিতে হবে বোর্ডের নিজস্ব ওবেবসাইটে। বিজ্ঞপ্তিতে সেকন্দরাবাদের ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ ফিনানশিয়াল ম্যানেজমেন্ট-এর (আইআরআইএফএম) শূন্যপদও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে জানা গিয়েছে, আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়ঃসীমা, আবেদন ফি এবং পরীক্ষার সূচি কিছু দিনের মধ্যেই আরআরবি-র নিজস্ব নিয়োগ বিজ্ঞপ্তির দ্বারা প্রকাশিত হবে

RRB railway board Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy