সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (সিপিআরআই) ২০২৬ নিয়োগের জন্য আবেদনের শেষ দিন ১৩ অক্টোবর। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা সংস্থার নিজস্ব ওয়েবসাইট cpri.res.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
ইঞ্জিনিয়ারিং অফিসার, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। আবেদন করার আগে প্রতিটি পদের যোগ্যতার শর্ত ভাল করে যাচাই করে নিতে বলেছেন কর্তৃপক্ষ। আবেদনের জন্য তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
আবেদন করবেন কী ভাবে
১. প্রথমে cpri.res.in ওয়েবসাইটে যেতে হবে।
২. তার পর হোমপেজে ‘ক্যারিয়ার’ বিভাগে ক্লিক করতে হবে।
৩. ‘কারেন্ট ওপেনিংস’ লেখা অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
৪. বিজ্ঞপ্তি নম্বর সিপিআরআই/০৬/২০২৬-এর আবেদন লিঙ্ক খুলতে হবে।
৫. নিজের নাম, শ্রেণি, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৬. নিজস্ব ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
৭. এর পর নিজস্ব প্রয়োজনীয় নথি, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
৮. প্রযোজ্য আবেদনমূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
৯. এর পর নিশ্চিতকরণের পৃষ্ঠাটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।
পদভিত্তিক শূন্যপদ
ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড ১ (ইলেকট্রিক্যাল)— ৭
ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড ১ (সিভিল)— ১
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)—১০
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল)— ১
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট— ২
টেকনিশিয়ান গ্রেড ১ (ইলেকট্রিক্যাল)— ২
টেকনিশিয়ান গ্রেড ১ (মেকানিক্যাল)— ২
টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট গ্রেড ১— ৩৭
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২— ২৯
মাল্টি-টাস্কিং স্টাফ গ্রেড ১— ১৪
সব মিলিয়ে শূন্যপদ ১০৫টি রয়েছে। বাকি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, বহুবিকল্পভিত্তিক পরীক্ষা, দক্ষতা পরীক্ষা ও ট্রেড টেস্টের সূচি সিপিআরআই পোর্টালের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।