Advertisement
E-Paper

বিশ্বভারতীতে ১৪জন অধ্যাপক চাই, কোন কোন বিভাগে? আবেদন প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর পর্যন্ত

অ্যাসোসিয়েট প্রফেসর পদে মোট ছ’টি শূন্যপদ রয়েছে। ভূগোল, ইংরেজি-সহ আরও নানা বিভাগের জন্য এই নিয়োগ। এই পদে মূল বেতন মাসে ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ২০:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিশ্বভারতীতে অধ্যাপক এবং শিক্ষক পদে নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

কোন পদে কত শূন্যপদ?

প্রফেসর পদে একটি শূন্যপদ রয়েছে। কলা ভবনের ভাস্কর্য বিভাগে অসংরক্ষিত বা সাধারণ শ্রেণির প্রার্থী নিয়োগ করা হবে। এই পদের মূল বেতন মাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা।

অ্যাসোসিয়েট প্রফেসর পদে মোট ছ’টি শূন্যপদ রয়েছে। ভূগোল, ইংরেজি-সহ আরও নানা বিভাগের জন্য এই নিয়োগ। এই পদে মূল বেতন মাসে ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে মোট সাতটি শূন্যপদ রয়েছে। পদার্থবিদ্যা, রবীন্দ্রসঙ্গীত-সহ আরও নানা বিভাগের জন্য নিয়োগ। এই পদে মূল বেতন মাসে ৫৭ হাজার ৭০০ টাকা।

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত আলাদা। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী নেট, স্লেট বা সেট উত্তীর্ণ হতে হবে অথবা নির্ধারিত শর্ত পূরণকারী পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের কেন্দ্রীয় ‘চয়ন’ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে– https://curec.samarth.ac.in/ যেতে হবে। বিস্তারিত যোগ্যতা, অভিজ্ঞতার শর্ত, প্রয়োজনীয় নথি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য নির্দেশিকা বিশ্বভারতীর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy