Advertisement
E-Paper

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি খুঁজছে গবেষক, কারা কী ভাবে আবেদন করতে পারবেন?

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রকল্পের কাজ হবে। কাজ করতে হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে ২০২৭-এর নভেম্বর মাস পর্যন্ত। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ৩১,০০০ টাকা দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৯:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বারাসাতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-তে (ডব্লিউবিএসইউ)-তে গবেষণার কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য গবেষক নিয়োগ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রকল্পের কাজ হবে। কাজ করতে হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে ২০২৭-এর নভেম্বর মাস পর্যন্ত। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ৩১,০০০ টাকা দেওয়া হবে। প্রকল্পে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। লাইফ সায়েন্সের যে কোনও শাখায় অন্তত ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, পতঙ্গবাহিত সংক্রামক রোগ নিয়ে দুই থেকে তিন বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, সিএসআইআর-ইউজিসি নেট, ডিবিটি-জেআরএফ বা গেট স্কোর থাকলেও আবেদন করা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যে জমা দিতে হবে। আগামী ২৭ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://wbsu.ac.in/) থেকে জানা যাবে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy