Advertisement
E-Paper

বিগ বসের গত মরসুমগুলির বিজয়ীরা এখন কী করছেন জানেন?

শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস’ এর ১২তম মরসুম। পছন্দের প্রতিযোগীদের মনে মনে ইতিমধ্যে বেছেও ফেলেছেন দর্শক। কিন্তু এতদিন যে তারকারা ‘বিগ বস’ ট্রফি বাড়ি নিয়ে গেলেন, তাঁরা কী করছেন এখন? দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৪
শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস’ এর ১২তম মরসুম। পছন্দের প্রতিযোগীদের মনে মনে ইতিমধ্যে বেছেও ফেলেছেন দর্শক। কিন্তু এতদিন যে তারকারা ‘বিগ বস’ ট্রফি বাড়ি নিয়ে গেলেন, তাঁরা কী করছেন এখন? দেখে নেওয়া যাক এক নজরে।
০১ / ১২

‘আশিকি’ ছবিটি দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাহুল রায়। আর ভারতে ‘বিগ বস’-এর প্রথম বিজয়ী হয়েছিলেন এই রাহুলই। রাখি সবন্ত, রবি কিষণ, রুপালি গঙ্গোপাধ্যায়দের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে রাহুলই প্রথম সিজনের বিগ বস ট্রফি বাড়ি নিয়ে গিয়েছিলেন। তবে বর্তমানে অভিনয় নয়, রাহুল রাজনীতির সঙ্গে যুক্ত।
০২ / ১২

‘এমটিভি রোডিজ’-এও তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর তার পরেই আশুতোষ কৌশিকের ডাক আসে ‘বিগ বস’ হাউস থেকে। সেখানেও তিনি চ্যাম্পিয়ন। জেড গুডি, সম্ভাবনা শেঠ, রাহুল মহাজনদের মতো হেভিওয়েট প্রতিযোগীদের হারিয়ে দ্বিতীয় সিজনে জিতে যান আশুতোষ কৌশিক। বলিউডে একটি ছবিতেও দেখা গিয়েছিল আশুতোষকে। তবে লোকচক্ষুর আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন আশু।
০৩ / ১২

সবাইকে চমকে দিয়ে ‘বিগ বস’ এর তৃতীয় সিজন জিতে নিয়েছিলেন বিন্দু দারা সিংহ। তবে এখনও অভিনয় জগতের সঙ্গেই জুড়ে রয়েছেন বিন্দু। ‘বিগ বস’ এর একজন সমালোচকও বটে এই অভিনেতা।
০৪ / ১২

‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালের শ্বেতা তিওয়ারিকে এখনও মনে রেখেছেন দর্শক। এই শ্বেতাই ‘বিগ বস’ এর চতুর্থ সিজন জিতে ছিলেন। এখন তিনি পালক আর রেয়ানস, অর্থাৎ তাঁর পুত্র এবং কন্যার দেখভাল করছেন। তাঁদের অভিনয়ের তালিমও লাগাতার দিয়ে চলেছেন শ্বেতা।
০৫ / ১২

তাঁকে কুমকুম বলেই মানুষ বেশি চেনেন। ‘বিগ বস’ এর চতুর্থ সিজনে বিপুল ভোটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন জুহি। স্বামী সচিন শ্রফের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ফের ছোট পর্দায় ফিরেছেন জুহি।
০৬ / ১২

এক সময়ের ছোট পর্দার রাগী মুখ। কমলিকা নামেই তিনি অধিক প্রসিদ্ধ। ‘বিগ বস’-এর ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন উর্বশী ঢোলাকিয়া। সম্প্রতি ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।
০৭ / ১২

গোটা সিজনে কুশল টন্ডনের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল গওহর খানকে। আর তার পরই দু’জনে চলে আসেন শিরোনামে। ‘বিগ বস’-এর সপ্তম সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন গওহর। এখনও বড় পর্দায় চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন গওহর। সম্প্রতি ‘বেগম জান’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
০৮ / ১২

করিশ্মা তন্না, উপেন পটেল, মিনিশা লাম্বাদের মতো নামজাদা তারকাদের পিছনে ফেলে ‘বিগ বস’-এর অষ্টম সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন গৌতম গুলাতি। হাউসে দিয়ান্ড্রা সোরেসের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছেন গৌতম। তবে বলিউডে বহু দিন দেখা যায়নি গৌতমকে।
০৯ / ১২

‘এম টিভি রোডিজ’ এবং ‘স্প্লিটসভিলা’ আগেই জিতেছিলেন প্রিন্স নারুলা। ‘বিগ বস’-এর নবম সিজনেও বাজিমাত করেছিলেন তিনি। চ্যাম্পিয়নও হয়েছিলেন সেই সিজনে। যুবিকা চৌধুরির সঙ্গে রোম্যান্সের জন্যও শিরোনামে ছিলেন। ইদানিং বেশ কিছু টিভি শো’তে দেখা মিলছে প্রিন্সের।
১০ / ১২

সবাইকে চমকে দিয়ে ‘বিগ বস ১০’-এর ট্রফি বাড়ি নিয়ে গিয়েছিলেন মনবীর গুর্জর। বাণী জে, গৌরব চোপড়া, মোনালিসাদের মতো শক্তিশালী প্রতিযোগীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মনবীর। খুব সম্প্রতি ‘খতড়ো কে খিলাড়ি’-তে দেখা মিলেছিল মনবীরের।
১১ / ১২

গত সিজনে ভোটের নিরিখে প্রায় সক্কলকে পিছনে ফেলে ‘বিগ বস’-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন শিল্পা শিন্ডে। হিনা খান, বিকাশ গুপ্তদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে তার পরে সিজন ১১ জিতেছিলেন শিল্পা। সলমনের সঙ্গেই সম্প্রতি ‘দশ কা দম’ এর স্টেজে দেখা গিয়েছিল শিল্পাকে।
১২ / ১২

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy