Advertisement
E-Paper

কারা হতে পারেন বিগ বসের ঘরের এ বারে অতিথি, দেখে নিন

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘বিগ বস সিজন ১১’। দর্শকদের উত্তজনার পারদ কয়েক গুণ বেড়ে গিয়েছে। এ বারের বিগ বসের প্রতিযোগীদের তালিকাতেও কিন্তু চমক রয়েছে। দেখে নিন এ বারের তালিকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ১৪:১৪
বিগ বস ১১-য় কেন ঢিনচ্যাক পূজাকে ডাকা হয়েছে, সে প্রশ্নের অবকাশই নেই। তাঁর র‌্যাপ গান যে ভাবে ইন্টারনেট দুনিয়ায় সেনসেশন তৈরি করেছে, তাতে বিগ বগ হাউজে তাঁকে পেলে দর্শকরা খুশিই হবেন।
০১ / ১১

টেলিভিশনের পরিচিত মুখ নিয়া শর্মাকে হয়তো এ বার দেখা যেতে পারে বিগ বসের বাড়িতে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এই সিজনে অংশ নেওয়ার জন্য নাকি নিয়াকে ২ কোটি টাকা অফার করা হয়েছে।
০২ / ১১

এমএমএস ক্লিপ লিক হওয়া থেকে গোপনে পুরনো বয়ফ্রেন্ডকে বিয়ে। বাঙালি সুন্দরী সব সময়ই রয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিগ বস ১১-এ থাকতে পারেন নতুন বউ রিয়া।
০৩ / ১১

কুস্তিতে ভারতের অন্যতম প্রধান মুখ গীতা ফোগত। বলিউডে ‘দঙ্গল’ ছবিতেও দেখা গিয়েছে তাঁর জীবন। গীতা ফোগত থাকতে পারেন এ বারের বিগ বসে।
০৪ / ১১

বিখ্যাত টিভি শো ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর আঙ্গুরি দেবী। কয়েক দিন আগেই শো-এর প্রযোজকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। অভিনেত্রী শিল্পা শিন্ডে হতে পারেন অন্যতম হাউজমেট।
০৫ / ১১

‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ছোট্ট অঞ্জলি। নজর কেড়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে‌ও। সানা সইদও নাকি রয়েছেন এই সিজনের বিগ বস হাউজে।
০৬ / ১১

একটু মনে করে দেখুন, বেশ অনেক দিন ধরেই কিন্তু খবরে নেই হানি সিংহ। সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়ার অভিযোগও উঠেছে। হানি সিংহ থাকতে পারেন বিগ বস ১১-তে।
০৭ / ১১

ধর্মেন্দ্রর ছোট ছেলে। নিজেও অভিনেতা। সম্প্রতি ‘পোস্টার বয়েজ’ ছবিতে ফিরেছেন। এ বার ববি দেওলের ব্যক্তিগত জীবন জানার সুযোগ হতে পারে দর্শকদের।
০৮ / ১১

শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’-এ টাঙ্গাবলি। অভিনেতা পঙ্কজ ধীরের ছেলে নিকিতিন ধীর। থাকতে পারেন এ বারের বিগ বসে।
০৯ / ১১

‘কিউ কি সাস ভি কভি বহু থি’ বা ‘কাহানি ঘর ঘর কী’-তে অভিনয়ে নজর কেড়েছিলেন অচিন্ত কউর। ১৯৯৪ সাল থেকে অভিনয় করছেন অচিন্ত, এ বারে তাঁকে পাওয়া যেতে পারে বিগ বস হাউজে।
১০ / ১১

নতুন প্রতিযোগী হিসেবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেতে পারেন টিভি তারকা সুমিত ভরদ্বাজ।
১১ / ১১

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy