Advertisement
E-Paper

বলিউডের আন্ডারওয়ার্ল্ড যোগ

মাফিয়ার প্রেমিকা। ডনের বন্ধু। কথাগুলি শুনলেই আমরা শিউরে উঠি। বাস্তবটা কিন্তু মোটেই এমন ভয়-থরথর গপ্পো হয় না। বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ বহু পুরনো। কখনও প্রেমিক-প্রেমিকার রোম্যান্স, তো কখনও অপরাধজগতের সঙ্গে বন্ধুত্ব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৬:০২
একদা ডি-কোম্পানির ডান হাত আবু সালেম। অভিনেত্রী মোনিকা বেদীর সঙ্গে তার সম্পর্ক নাকি আর পাঁচটা সাধারণ কাপলের মতোই ছিল। প্রেমের সম্পর্ক। মোনিকার ব্যাপারে ভীষণ পজেসিভ আবু কখনও তাঁকে যোগ্য সম্মান দিতে কসুর করেনি।
০১ / ০৫

আজও দাউদের প্রসঙ্গ উঠলে তার বলিউডি গার্লফ্রেন্ডের প্রসঙ্গও টুক করে হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়। অথচ, মন্দাকিনী নিজে বার বার ‘ডন’-এর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। লোকে তাঁকে মনে রেখেছে ‘রাম তেরি গঙ্গা মইলি’-র জন্য। আর মনে রেখেছে দাউদ ইব্রাহিমের ‘গার্লফ্রেন্ড’, ‘বউ’, ‘সন্তানের মা’ হওয়ার জন্যও।
০২ / ০৫

আন্তর্জাতিক ড্রাগ র‌্যাকেটের সঙ্গে অভিনেত্রী মমতা কুলকার্নির যোগ থাকার অভিযোগ উঠেছে। কেনিয়াতে এই সংক্রান্ত একটি বৈঠকেও মমতা যোগ দিয়েছিলেন বলে খবর ছিল পুলিশের কাছে। এর পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিলের সঙ্গেও নায়িকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলা হয়।
০৩ / ০৫

শুধু নায়িকাদের সঙ্গে যোগই নয়। অন্ধকার জগতের সঙ্গে যোগ মিলেছে বলিউডের নায়কদেরও। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সঞ্জয় দত্ত। সঞ্জয়ের সঙ্গে আবু সালেম ও দাউদের সরাসরি যোগের প্রমাণ পেয়েছিল পুলিশ।
০৪ / ০৫

বন্ধুত্ব অস্বীকার করায় অনেক অভিনেতাকে আবার ‘ডন’-দের রোষের শিকারও হতে হয়েছে। সলমন খান, শাহরুখ খান, ফারহান আখতার, প্রীতি জিন্টা— এমন বহু অভিনেতাকেই ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ছোটা শাকিলের বিরুদ্ধে।
০৫ / ০৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy