Advertisement
E-Paper

আরশাদ-অমিতের অনার কিলিং?

তাঁর নতুন ছবি ‘গুড্ডু রঙ্গিলা’ মোটেও ২০০৭-এর মনোজ-বাবলি অনার কিলিং মামলার উপরে আধারিত নয়, জানালেন পরিচালক সুভাষ কপূর। এই ছবির কেন্দ্রে রয়েছে দুই ক্রিমিনালের কাহিনি, মনোজ-বাবলি ঘটনা এসেছে নেহাতই প্রেক্ষিত হিসেবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০০:০১

তাঁর নতুন ছবি ‘গুড্ডু রঙ্গিলা’ মোটেও ২০০৭-এর মনোজ-বাবলি অনার কিলিং মামলার উপরে আধারিত নয়, জানালেন পরিচালক সুভাষ কপূর। এই ছবির কেন্দ্রে রয়েছে দুই ক্রিমিনালের কাহিনি, মনোজ-বাবলি ঘটনা এসেছে নেহাতই প্রেক্ষিত হিসেবে। ‘জলি এল এল বি’-র পরিচালক সুভাষের বক্তব্য, গুড্ডু আর রঙ্গিলার গল্পে বাবলির একটা ভূমিকা রয়েছে মাত্র। এই সূত্র ধরেই এসেছে খাপ পঞ্চায়েত আর অনার কিলিংয়ের প্রসঙ্গ।

আসলে এই ছবির পটভূমি হল হরিয়ানা। সেখানকার জোকস থেকে অর্কেস্ট্রা পর্যন্ত সুভাষের একান্ত পরিচিত এক পরিসর। সুভাষের প্রাক্তন পেশা সাংবাদিকতা। সেই সুবাদে ছবির ব্যাকগ্রাউন্ড রিসার্চে তিনি সাহায্য নিয়েছিলেন বন্ধু সাংবাদিকদের। মনোজ-বাবলি ঘটনা সেই রিসার্চ-সূত্রেই এসেছে ছবিতে। ‘জলি এল এল বি’-র পরে এই দ্বিতীয়বার আরশাদ ওয়ারশির সঙ্গে কাজ করছেন সুভাষ। ‘রঙ্গিলা’ আরশাদের সঙ্গে রয়েছেন ‘গুড্ডু’ অমিত সাধ। মঙ্গল মূর্তি ফিল্মস-এর প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ-এর ব্যানারে ‘গুড্ডু রঙ্গিলা’-য় রয়েছেন অদিতি রাও হায়দারি এবং রণিত রায়ও। ‘গুড্ডু রঙ্গিলা’ মুক্তি পাচ্ছে ৩ জুলাই।

Subhash Kapoor Guddu Rangeela Manoj-Babli honour killing case Arshad Warsi Jolly LLB Kai Po Che Amit Sadh Aditi Rao Hydari Ronit Roy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy