দেখুন, রিয়ার বিয়ের ফোটো অ্যালবাম
জল্পনার শেষ। বিয়ে করলেন অভিনেত্রী রিয়া সেন। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন রিয়া। বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, গত বুধবার পুণেতে পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে শিবমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিয়া।
রিয়াকে সিঁদুর পরাচ্ছেন শিবম। পাশে রয়েছেন মা মুনমুন ও দিদি রাইমা সেন। ছবি: রাইমা সেনের ফেসবুক পেজের সৌজন্যে।
গায়ে হলুদের সময় রিয়াকে গয়না পরিয়ে দিচ্ছেন মা মুনমুন। ছবি: রাইমা সেনের ফেসবুক পেজের সৌজন্যে।
গায়ে হলুদের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে রিয়া-শিবম। ছবি: রাইমা সেনের ফেসবুক পেজের সৌজন্যে।
ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে রিয়া ও শিবম। রয়েছেন ভরত দেববর্মা, মুনমুন সেন, রাইমা সেন। ছবি: রাইমা সেনের ফেসবুক পেজের সৌজন্যে।
কনের সাজে রিয়া। ছবি: রাইমা সেনের ফেসবুক পেজের সৌজন্যে।