অবশেষে অপেক্ষার অবসান। টানা দু'মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হল আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬’। আর এ বারেও সেরার শিরোপা জিতে নিল ‘কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল’, নদিয়া।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ছিল মগজাস্ত্রের মারপ্যাঁচের অন্তিম দিন। একই সঙ্গে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং একদম শেষে চূড়ান্ত পর্ব। অন্তিম পর্বে ১৬টি দলের মধ্যে জমে ওঠে লড়াই। তার মধ্যে থেকেই সেরার শিরোপা পেল তিনটি স্কুল।
প্রথম: কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, (নদিয়া)
দ্বিতীয়: হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কু্ল, (হুগলি)
তৃতীয়: অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, (উত্তর ২৪ পরগনা)
বাকি স্কুলগুলির স্কুলগুলির ছাত্রছাত্রীরাও খেলেছে দক্ষতার সঙ্গেই। সকলেই প্রমাণ করে দিয়েছে তরুণ প্রজন্ম বাংলা ভাষার ভবিষ্যৎকে এগিয়ে যেতে প্রস্তুত। এ দিন ‘শব্দ-জব্দ ২০২৬’-এর মূল পর্বের অনুষ্ঠান আয়োজিত হয় রবীন্দ্র সদনে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাদপ্রতিম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন ‘ইআইআইএলএম’-এর ট্রাস্টি শিপ্রা বন্দ্যোপাধ্যায়, ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুরের চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার সন্দীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ‘ট্রেন্ডস্’-এর স্টেট বিজ়নেস হেড অরিন্দম সাহা এবং ‘ডেলিফান’-এর তরফ থেকে উপস্থিত ছিলেন ‘টেক ফুডস্’-এর মার্কেটিং ম্যানেজার সৌভিক বসু।
আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।